ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

১১ দলের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে কটিয়াদীতে জামায়াতের মিছিল ও লিফলেট বিতরণ

এ.এস.এম হামিদ হাসান ​কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:১৪:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ১০১ বার পড়া হয়েছে

গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ নিরসনের দাবিতে আগামী ২৭ জুন ময়মনসিংহে অনুষ্ঠিতব্য ১১ দলের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে কিশোরগঞ্জের কটিয়াদীতে গণসংযোগ, মিছিল ও লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী উপজেলা শাখার নেতৃবৃন্দরা।

​আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ জামায়াতে ইসলামী কটিয়াদী উপজেলা শাখার উদ্যোগে পৌর এলাকার প্রধান প্রধান সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

​মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা আগামী ২৭ জুনের ময়মনসিংহ মহাসমাবেশকে সফল করতে দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণকে যোগদানের উদাত্ত আহ্বান জানান।

তারা বলেন, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা,গণভোটের রায় বাস্তবায়ন এবং চলমান জনদুর্ভোগ নিরসনে এই মহাসমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

​লিফলেট বিতরণ ও মিছিলে কটিয়াদী উপজেলা জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ নেতৃত্ব দেন। এ সময় উপস্থিত ছিলেন,​অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার,আমীর,কটিয়াদী উপজেলা জামায়াত,​অধ্যাপক রফিকুল ইসলাম, সাবেক আমীর,কটিয়াদী উপজেলা,সাইদুল হক (বিএসসি) নায়েবে আমীর, কটিয়াদী উপজেলা,​মাওলানা মাহমুদুল হাসান,সেক্রেটারি, কটিয়াদী উপজেলা,মাওলানা শফিকুল ইসলাম মোড়ল – সাবেক ভাইস চেয়ারম্যান,কটিয়াদী উপজেলা পরিষদ,​মাওলানা আ: আওয়াল বায়তুলমাল সেক্রেটারি,কটিয়াদী উপজেলা,জামাল উদ্দিন মাস্টার,অফিস সেক্রেটারি, কটিয়াদী উপজেলা,​আনিসুজ্জামান রুবেল মাস্টার,আমীর, কটিয়াদী পৌর জামায়াত,​আফজাল হোসেন জুয়েলসহ স্থানীয় ও পৌর শাখার নেতাকর্মী ও সাধারণ সমর্থকরা।

এসময় ​নেতৃবৃন্দরা কটিয়াদী বাজারের ব্যবসায়ী,পথচারী এবং সাধারণ মানুষের হাতে আগামী ২৭ জুনের মহাসমাবেশের লিফলেট তুলে দেন এবং সমাবেশ সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

১১ দলের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে কটিয়াদীতে জামায়াতের মিছিল ও লিফলেট বিতরণ

আপডেট সময় : ০৯:১৪:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬