ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

৬ষ্ঠ শ্রেণির ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে

মোঃ হাবিব ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৪০:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫ ২৪০ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সুইসাইড নোট লিখে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার(২২ফেব্রুয়ারি) উপজেলার মীরডাঙ্গী হাট সংলগ্ন দিঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ছাত্রীর নাম শাবানা আক্তার (১৪)।সে মীরডাঙ্গী দিঘিরপাড় গুচ্ছ গ্রামের রফিকুল ইসলামের মেয়ে ও মীরডাঙ্গী বিএমএস বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল। ঘটনাস্থল পরিদর্শন ও সুইসাইড নোট পরীক্ষা করে, রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ আরশেদুল হক জানান, ইতিপূর্বে শাবানা একাধিক বার পরীক্ষায় ফেল করার কারণে মানসিক ডিপ্রেশনে ভুগছিল বলে ধারনা করা হচ্ছে। থানা সূত্র আরো জানায়,ঘটনার দিন দুপুরে শাবানার বাবা মা বাড়ির বাইরে মাঠে কাজ করতে যান।

এ সময় সবার অগোচরে তার শোবার ঘরে শরের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় শাবানা। বস্তির জনৈক মহিলা ওই ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এসময় তার চিৎকারে আশ পাশের লোকজন ছুটে আসে। পুলিশকে খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে শাবানার ঝুলন্ত লাশ উদ্ধার করে। এ সময় পুলিশ মৃতদেহ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করে । এতে লেখা ছিল ” আমার মৃত্যুর জন্য কেউ দায়ি নয়, এর জন্য আমি নিজেই দায়ি এবং সবাই আমার জন্য দোয়া করবেন।” ওসি আরও জানান তার পরিবারের মতে দীর্ঘদিন যাবত শাবানা মানসিক হতাশায় ভুগছিল। মৃতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় এডিএম’র অনুমতি সাপেক্ষে লাশ এদিন রাতে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে মর্মে ওসি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৬ষ্ঠ শ্রেণির ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে

আপডেট সময় : ০৩:৪০:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫