- আপডেট সময় : ০১:৩২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
আজ সব চোখ থাকবে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে। রাজনৈতিক সচেতন যে কেউই অধিবেশনে চোখ রাখবে। নানা ঘটনা বহুল হতে পারে প্রথম অধিবেশন।
কয়েকটি ইস্যুতে উত্তপ্ত প্রথম অধিবেশন। তার মধ্যে অন্যতম গণভোট, সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং উচ্চ-কক্ষ গঠন। এর বাইরে রাষ্ট্রপতি ভাষণের সময় বিরোধী দল সংসদ ওয়াকআউট করার সম্ভাবনা বেশি। একই অধিবেশনে রাষ্ট্রপতি অভিশংসনের প্রস্তাবও উঠতে পারে। তবে সেটি টেকার সম্ভাবনা নেই।
জাতীয় সংসদ ভবনে আজ ১২ মার্চ বৃহস্পতিবার বেলা ১১টায় বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এবারের গণতান্ত্রিক যাত্রায় জাতীয় সংসদে নেতৃত্ব দিচ্ছে বিএনপি। আর প্রথমবারের মতো বিরোধী দলের ভূমিকায় রয়েছে জামায়াতে ইসলামী ও ছাত্রদের নেতৃত্বে গঠিত দল এনসিপি।
দেশে বহু বছর ধরে একতরফা সরকার, গৃহপালিত বিরোধী দল ও আংশিক নির্বাচনের কারণে জাতীয় সংসদ প্রায় অকার্যকর ছিল। তবে গণ-অভ্যুত্থানের পর ক্ষমতার পালাবদলের সঙ্গে দীর্ঘদিন পর প্রাণ ফিরে আসার পথ তৈরি করেছে।
এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সংসদে সরকারি দল, আর বিরোধী দলে প্রথমবারের মতো জামায়াতে ইসলামী ও এনসিপি। সবার আশা, সংসদ সদস্যরা প্রাণবন্ত সংসদ উপহার দেবেন। জনপ্রত্যাশা পূরণে ত্রয়োদশ জাতীয় সংসদ নতুন মাইলফলক সৃষ্টি করবে।
জানা যাবে কে হচ্ছেন স্পিকার, ডেপুটি স্পিকার। স্পিকার পদের জন্য ড. মঈন খান ও মেজর হাফিজ ছাড়াও আলোচনায় রয়েছেন বিরোধী দলের সাবেক চিফ হুইপ জয়নুল আবদীন। তাদের মধ্য থেকে একজন হতে পারে।
জামায়াত ডেপুটি স্পিকার নিবে কিনা সেটি স্পষ্ট হবে। গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন না হলে সেটি নিতে তারা অস্বীকৃতি জানাতে পারে। তবে শেষ পর্যন্ত নিবেন বলেই আমার মনে হয়।
জানা গেছে, প্রথম অধিবেশনে জুলাই আন্দোলনকে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। এ কারণে ২৪ সালের ৪ আগস্ট রাজধানীর ফার্মগেইটে গুলিবিদ্ধ শহীদ গোলাম নাফিজের রিকশাচালকসহ চার শহীদ পরিবারের সদস্যদের অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়েছে।
রীতি অনুযায়ী পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদের আনুষ্ঠানিক সূচনা হবে। স্পিকার না থাকায় সরকারি দলের একজন জ্যেষ্ঠ সংসদ সদস্যের সভাপতিত্বে শুরু হবে সংসদের কার্যক্রম।
সংসদ সচিবালয় জানিয়েছে, প্রথম অধিবেশনের প্রথম দিনের কার্যসূচিতে মোট সাতটি বিষয় রয়েছে। প্রথমে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। দায়িত্ব গ্রহণের পর অধিবেশন পরিচালনা করবেন নতুন স্পিকার। এরপর সংসদীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্যদের মনোনয়ন দেয়া হবে। এছাড়া প্রয়াত সংসদ সদস্য ও বিশিষ্ট ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হবে।
প্রথম অধিবেশনেই অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলো সংসদে উত্থাপন করা হবে। সংবিধানের ৯৩ অনুচ্ছেদের ২ অনুযায়ী আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান ১৩৩টি অধ্যাদেশ উপস্থাপন করবেন। সংসদ এগুলোর অনুমোদন, সংশোধন বা বাতিলের বিষয়ে সিদ্ধান্ত নেবে। এর মধ্যে জুলাই অভ্যুত্থানে জড়িতদের ফৌজদারি দায়মুক্তি সংক্রান্ত অধ্যাদেশসহ কিছু অর্ডিন্যান্স অনুমোদন করা হবে বলে জানা গেছে।
পরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ২০২৪ সালের বার্ষিক প্রতিবেদন সংসদে উপস্থাপন করবেন। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হবে।
সবশেষ মহামান্য রাষ্ট্রপতি সংসদে উদ্বোধনী ভাষণ দেবেন। এরপর তার ভাষণের ওপর আলোচনা করবেন সংসদ সদস্যরা। এভাবেই প্রথম দিনের কার্যসূচি শেষ হবে। প্রথম অধিবেশন চলবে প্রায় এক মাস।
কয়েকটি ইস্যুতে উত্তপ্ত প্রথম অধিবেশন। তার মধ্যে অন্যতম গণভোট, সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং উচ্চ-কক্ষ গঠন। এর বাইরে রাষ্ট্রপতি ভাষণের সময় বিরোধী দল সংসদ ওয়াকআউট করার সম্ভাবনা বেশি। একই অধিবেশনে রাষ্ট্রপতি অভিশংসনের প্রস্তাবও উঠতে পারে। তবে সেটি টেকার সম্ভাবনা নেই।
বিরোধী দলের মধ্যে সবচেয়ে কার্যকর ভূমিকা বা বক্তব্য রাখতে পারেন এনসিপির সংসদ সদস্যরা। তাদের দিকে চোখ থাকবে বেশি। বিশেষত হাসনাত আব্দুল্লাহ এবং নাহিদ ইসলাম। বড় আকর্ষণ হিসেবে থাকবে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য। নতুন কোনো বার্তা তিনি নিশ্চয়ই দেবেন।
সংসদের প্রথম অধিবেশনে জুলাই সনদ সরকার কতটা গ্রহণ করবে সেটিও অনেকটা ফুটে উঠবে। বিএনপি যেসব বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছি সেসব হয়ত বাদের তালিকায় যাবে।
জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এদিন বেশকিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গতকাল বুধবার (১১ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, বেশকিছু ঐতিহাসিক সিদ্ধান্ত হবে কাল। সংসদ নেতা স্বাগত বক্তব্য দিয়ে অধিবেশনে সভাপতি কে হবেন, সেটি উপস্থাপন করবেন।
তিনি আরও বলেন, সংসদের বিধি মোতাবেক শপথ নেবেন স্পিকার ও ডেপুটি স্পিকার। আর ১৫ তারিখ অধিবেশন হয়ে এরপর বিরতি হতে পারে।
সংসদ অধিবেশন বসার পর জনপ্রত্যাশা, শহীদদের আকাঙ্ক্ষাসহ জুলাই সনদে যা কিছু সম্মত হয়েছি, সেটি ধারণ করবো বলেও জানান তিনি।
এ সময় এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্পিকার ও ডেপুটি স্পিকারের বিষয়ে সিদ্ধান্ত নেবেন সংসদ নেতা।
বাংলাদেশের ইতিহাসের নারী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিহীন এই ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন।
নারীর ক্ষমতায়ন শুধু একটি স্লোগান নয়, একটি জাতির জাগরণের মূল সুর। সেই সুরকে বাস্তবতার জমিনে রোপণ করেন বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
নারীর ক্ষমতায়ন শুধু একটি স্লোগান নয়, একটি জাতির জাগরণের মূল সুর। সেই সুরকে বাস্তবতার জমিনে রোপণ করেন বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রক্ষণশীল সমাজে দেশ শাসনের কঠিন পথে হেঁটে তিনি দেখিয়েছিলেন, নারীর হাতে নেতৃত্ব থাকলে সমাজের অর্ধেক অংশ কীভাবে আলোর পথে হাঁটতে পারে। ১৯৯১-১৯৯৬ এবং ২০০১-২০০৬ তার শাসনামলে তার গৃহীত সুদূরপ্রসারী নীতি ও পদক্ষেপগুলো নারী উন্নয়নের ইতিহাসে এক সোনালি অধ্যায় রচনা করেছে।
মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার
_ভারপ্রাপ্ত সম্পাদক বাংলাপোস্ট ও সভাপতি ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলন_
















