ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

পঞ্চগড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় আটক ১

মোঃ রাশেদুল ইসলাম, পঞ্চগড়
  • আপডেট সময় : ০৫:০৮:২০ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪ ২৮৬ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবি সীমান্তে ও অবৈধ অনুপ্রবেশকারীদের আইনের আওতায় আনার লক্ষ্যে সর্বদাই তৎপর রয়েছে। তারই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পঞ্চগড়ের বোদা উপজেলাধীন মালকাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭৭৪/২ এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চোপড়ামারি এলাকা হতে একজনকে আটক করেছে বিজিবি সদস্যরা।

সোমবার (২৮- অক্টোবর) সাড়ে ছয়টার দিকে সীমান্ত অতিক্রম করার সময় হাতেনাতে বিজিবি সদস্যরা তাকে আটক করে। প্রাপ্ত তথ্য অনুযায়ী আটক ব্যক্তির নাম শ্রী নিমাই চন্দ্র বর্মন (২০)। সে ঠাকুরগাও সদর উপজেলার ধন্দগাঁও গ্রামের শ্রী ধীরেন্দ্রনাথ বর্মন এর ছেলে। ভারতে অনুপ্রবেশের উদ্দেশ্যে ঠাকুরগাঁও জেলার দালাল চক্রকে নগদ ১৭ হাজার টাকা প্রদান করে এবং ওই দালাল চক্রের মাধ্যমে সে সীমান্তবর্তী এলাকায় এসেছে। বিজিবি কর্তৃক দালাল চক্রকে আটকের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

আটকের সময় তার কাছে পাওয়া একটি মোবাইল ফোন,বাংলাদেশি একটি সিম কার্ড, একটি হাতঘড়ি, ভারতীয় রুপি ৩৩০ এবং বাংলাদেশি নগদ ৫০০ টাকা সহ অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বোদা থানা পুলিশের কাছে হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবি কর্তৃক জানানো হয়, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধ কল্পে বিজিবি’র আভিযনিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। যে কোন মূল্যে অবৈধ অনুপ্রবেশ রোধে ৫৬ বিজিবি কঠোর নজরদারির পাশাপাশি সর্বদা প্রস্তুত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পঞ্চগড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় আটক ১

আপডেট সময় : ০৫:০৮:২০ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪