ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

রামপুরা-জিরানী খাল পরিচ্ছন্নকরণ অভিযান উদ্বোধনে উপদেষ্টা আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১১:০০:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪ ৩০৩ বার পড়া হয়েছে

শুক্রবার (০১ নভেম্বর) ঢাকার রামপুরা ত্রিমোহিনী ঈদগাহ মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় রামপুরা -জিরানী খাল পরিচ্ছন্নকরণ অভিযানের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

খাল পরিচ্ছন্নকরণ অভিযানের সাথে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জানিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, জাতীয় যুব দিবস ২০২৪ উপলক্ষে আমরা ৬৪ টি জেলায় ৬৪ টি নির্বাচিত খাল পরিচ্ছন্নকরণ কর্মসূচি হাতে নিয়েছি। আমরা শুধু লোক দেখানোর জন্য একটি খাল পরিষ্কার করতে চাই না। এইজন্য আমরা পানি সম্পদ মন্ত্রণালয়, যুব সংগঠক, আত্মকর্মীসহ সকলকে এই কাজে সম্পৃক্ত করেছি। তিনি বলেন, খাল পরিষ্কারকরণের পর যাতে আবার দূষিত না এই বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে। পরিবেশ দূষণমুক্ত রাখতে জলাশয় পরিষ্কার রাখার কোন বিকল্প নেই। পরিবেশের উন্নয়ন ও পরিছন্নতা বজায় রাখতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় পানি সম্পদ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, আমরা যে ৬৪ জেলায় ৬৪ টি খাল পরিষ্কার পরিষ্কার করার কর্মসূচি হাতে নিয়েছি এটা আজকে থেকে শুরু হয়ে আগামী ১৫ ই নভেম্বর পর্যন্ত চালু থাকবে। আমরা প্রত্যেকটি খাল কেন্দ্রিক স্থানীয় পর্যায়ে একটি করে কমিটি করে দেব। কমিটিতে যারা থাকবে তারা দেখবে যে খালটা কারা আবার নোংরা করার চেষ্টা করছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহিদী’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মোঃ সাইফুজ্জামান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পানি সম্পদ সচিব জনাব নাজমুল আহসান। অনুষ্ঠান শেষে স্বেচ্ছাসেবী ও যুব সংগঠনের যুবকর্মীদের খাল পরিচ্ছন্নকরণ অভিযানের বিষয়ে শপথ বাক্য পাঠ করানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রামপুরা-জিরানী খাল পরিচ্ছন্নকরণ অভিযান উদ্বোধনে উপদেষ্টা আসিফ মাহমুদ

আপডেট সময় : ১১:০০:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪