ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

শ্রমিক অসন্তোষের যোক্তিক সমাধান করা হবে: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ড.এম সাখাওয়াত হোসেন।

নিউজ ডেক্সঃ
  • আপডেট সময় : ০৪:২৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ ২২৭ বার পড়া হয়েছে

দেশের বিভিন্ন স্হানে চলমান শ্রমিক অসন্তোষের যোক্তিক সমাধান করা হবে বলে জানিয়েছেন

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন।

তিনি আজ মঙ্গলবার ( ১২ নভেম্বর ২০২৪) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এ কথা জানান।

শ্রমিক ভাইদের রাস্তা ঘাট অবরোধ করে জন দুর্ভোগ সৃষ্টি না করে নিজ নিজ কর্মস্থলে যোগদানের আহবান জানিয়ে উপদেষ্টা বলেন, আমাদের উপর ভরসা রাখুন। আমরা আপনাদের কষ্ট অনুভব করছি। আপনাদের নায্য পাওনা আপনারা অবশ্যই পাবেন।

মালিক পক্ষকে শ্রমিকদের বকেয়া বেতন ভাতা সঠিকভাবে পরিশোধের আহবান জানিয়ে তিনি আরও বলেন, শ্রমিক ভাই-বোনদের বকেয়া পাওনা অবশ্যই পরিশোধ করতে হবে। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই আপনাদের ফ্যাক্টরি চলে। দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। সকল কারখানায় সরকার ঘোষিত নিম্নতম মজুরি বাস্তবায়ন করতে হবে। এর ব্যতায়ের কোনো সুযোগ নেই। কেউ মজুরি বোর্ড বাস্তবায়ন না করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মালিকপক্ষের সমস্যা পেলে সেখানে প্রশাসক নিয়োগ দেওয়া হবে। দেশকে সচল রাখতে হবে। রাস্তা ঘাট অবরোধ করে জনগণকে কষ্ট দেওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন এ উপদেষ্টা।

শ্রমিক অসন্তোষের কারণ অনুসন্ধান করা ও তা নিরসনের লক্ষ্যে ক্লাস্টার ভিত্তিতে কমিটি গঠনের নির্দেশনা দিয়ে উপদেষ্টা বলেন, গাজীপুর, নারায়ণগঞ্জ, আশুলিয়া সাভারসহ কারখানা অধ্যুষিত এলাকাগুলোতে ক্লাস্টার ভিত্তিতে কমিটি গঠন করতে হবে। উক্ত কমিটি
মালিক পক্ষকে সার্বক্ষণিক মনিটরিং করবে। তারা বেতন ভাতা পরিশোধ করছে কি না সেটিও নিশ্চিত করবে। শ্রমিক অসন্তোষ কেনো হচ্ছে, কারণ কি অনুসন্ধানপূর্বক সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। শ্রমিক অসন্তোষ তৈরীতে বহিরাগতদের উস্কানি রয়েছে কি না সেটিও খতিয়ে দেখবে এ কমিটি বলে মন্তব্য করেন উপদেষ্টা। তিনি দেশের স্বার্থে শ্রমিকদের কল্যাণে সংশ্লিষ্ট সবাইকে স্বচ্ছতা ও সততা নিয়ে কাজ করার আহবান জানান।

এ সময় উপদেষ্টা দীর্ঘদিন ধরে বকেয়া বেতন আনাদায়কৃত বার্ডস গ্রুপ কে অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব বাজেট থেকে ইন্টারেস্ট ফ্রি ১৪ কোটি টাকার চেক হস্তান্তর করা হয়।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম শফিকুজ্জামান-এর সভাপতিত্বে সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শ্রমিক অসন্তোষের যোক্তিক সমাধান করা হবে: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ড.এম সাখাওয়াত হোসেন।

আপডেট সময় : ০৪:২৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪