শোলাকুড়া সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ভাঙ্গা রাস্তা সংস্কার।
- আপডেট সময় : ০২:১৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪ ৩১৬ বার পড়া হয়েছে
পাবনার সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের শোলাকুড়া গ্রামের ব্রিজ সংলগ্ন দুই পাশের রাস্তা দীর্ঘদিন ধরে ভেঙে মৃত্যুর ফাঁদে পরিণত হয়, রাস্তাটি এলাকার সহজ সরল যাতায়াতের একমাত্র মাধ্যম, এলাকার মানুষের যাতায়াতের পাশাপাশি স্কুল কলেজের ছাত্র-ছাত্রী ও কৃষকের জমির কৃষি পণ্য নেওয়া অসুবিধা হচ্ছিলো।
শোলাকুড়া সমাজ কল্যাণ ফাউন্ডেশ নামক একটি প্রতিষ্ঠান রাস্তাটি সংস্কারের কাজ সম্পন্ন করে। ফাউন্ডেশনের সমন্বয়ক মো: জিয়াউর রহমান বলেন,রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু দীর্ঘদিন রাস্তাটি সরকারিভাবে সংস্কার না হওয়ায় আমাদের শোলাকুড়া সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এলাকার সবার সহযোগিতায় রাস্তাটি সংস্কার করেছি।
ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক হুমায়ুন কবিরের ছেলে মুহাম্মদ জানান, এই ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন সামাজিক কাজ করতে পেরে আমরা আনন্দিত।
এদিকে হাটখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ খান, বিষয়টি জানতে পেরে ঘটনা স্থলে যান এবং ফাউন্ডেশনের সকল সদস্যকে স্বাগত জানান।তিনি বলেন সরকারের পাশাপাশি সবাইকে নিজ নিজ দায়িত্বে থেকে কাজ করার আহ্বান জানান।

























