ঢাকা ১০:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

ঈশ্বরদীতে জোর করে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:২৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫ ৩০২ বার পড়া হয়েছে

ঈশ্বরদী পৌর এলাকার নূরমহল্লায় জোর করে বসতবাড়ি ও জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টার সময় বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরদী উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন নূর মহল্লা এলাকার মোঃ আসাদুজ্জামান এর পরিবার।

ভুক্তভোগী শারমিন সুলতানা রিপা বলেন, আমি আমার স্বামীর নিজ নামীয় জমিতে বাড়ী তৈরি করে বসবাস করছিলাম। কিন্তু বিগত ২০১১ ইং সালে আমার স্বামীর বড় ভাই মোঃ মাসুদুর রহমান বাচ্চু আমার স্বামীকে ফাঁকি দিয়ে আমার শাশুড়ির নিকট থেকে বিগত ২০১১ইং জমি সহ গ্যাস লাইন (সাদা কাগজে) নিজ নামে করে নেয়, পুরাতন বাড়ী ভেঙ্গে নতুন বাড়ী তৈরি করে। লোক মারফৎ আমার স্বামী উক্ত জমি রেজিস্ট্রি খবর জানতে পেরে তার বড় ভাইকে বাধা দেয়। সে বাধা অমান্য করে বাড়ী তৈরী করেন এবং আমার অসুস্থ মেয়ে ও স্বামীকে বাড়ী থেকে বের করে দেয়।
এরপর আমি এবং আমার স্বামী ও মেয়েসহ ১ বছর যাবৎ ঈশ্বরদীর বিভিন্ন জায়গায় বসবাস করছি। আমার শাশুড়ি আমার ভাসুরের সাথেই বসবাস করতেন কিন্তু ২০১৪ সালে আমার শাশুড়িকে বাড়ী থেকে বের করে দেন তিনি বর্তমানে আমাদের সাথে বসবাস করছেন।

স্থানীয় শালিসের মাধ্যমে ৩৬৩৮/১১ নং দলিল মুলে আমার স্বামী মোঃ আসাদুজ্জামানকে জমি লিখে দেন আমার ভাসুর মোঃ মাসুদুর রহমান বাচ্চু উক্ত জমি বাবদ তিনি আমাদের নিকট থেকে ৩১,০০০/- টাকা নেন। আমার স্বামীর নামীয় জমিতে বর্তমান বাড়ী করতে গেলে আমার ভাসুর ও তার স্ত্রী জাহানারা সুলতানা রিমা আমাদেরকে বাধা দেন এবং বিভিন্ন ভাবে আমাদের প্রাণ নাশের হুমকি সহ নানা ভয়ভীতি দেখাচ্ছেন।

আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের নিজস্ব জায়গায় যাতে বাড়ী নির্মানসহ বসবাস করতে পারি এবং গ্যাস লাইনটি ফিরে পেতে পারি তার লক্ষ্যে, স্থানীয় প্রশাসন, পৌর প্রশাসন ও থানা প্রসাশন এ ব্যাপারে সহযোগিতা কামনা করছি। এ ব্যাপারে ঈশ্বরদী থানায় একটি অভিযোগ দিয়েছি। এই সংবাদ সম্মেলনে প্রশাসনের মাধ্যমে মোঃ মাসুদুর রহমান বাচ্চু ও তার স্ত্রীর শাস্তি দাবী করেন শারমিন সুলতানা রিপা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈশ্বরদীতে জোর করে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০১:২৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫