ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আইইবি(রাজশাহী কেন্দ্র) কর্তৃক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

মো : রায়হান ইসলাম রনি রাজশাহী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৪৩:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫ ২৩১ বার পড়া হয়েছে

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ(আইইবি), রাজশাহী কেন্দ্রের রাজশাহী শহরের উপশহরস্থ আইইবি রাজশাহী কেন্দ্রে কনফারেন্স রুমে দোয়া ও ইফতার মাহফিল শুক্রবার (৭ই মার্চ) অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আইইবি রাজশাহী কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী সরদার আনিছুর রহমান রানা।

আইইবির সম্মানী সম্পাদক প্রকৌশলী অধ্যাপক ড. মোহাম্মদ রবিউল ইসলাম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেন, “রমজানের শিক্ষাকে ধারণ করে সকল প্রকৌশলীকে জনসেবায় অবদান রাখতে হবে”।

অনুষ্ঠানের সভাপতি সকল প্রকৌশলীকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানের শেষের দিকে হাফেজ মাওলানা মোহাম্মদ আনিসুর রহমান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। উক্ত অনুষ্ঠানে আইবি রাজশাহী কেন্দ্রের ভাইস চেয়ারম্যান ( এডমিন) প্রকৌশলী মো মনিরুজ্জামান মনির, ভাইস চেয়ারম্যান ( একাডেমিক) প্রকৌশলী মো আব্দুর রশিদ সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের বরেণ্য সব প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আইইবি(রাজশাহী কেন্দ্র) কর্তৃক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

আপডেট সময় : ০৫:৪৩:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫