ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

জলঢাকায় অবৈধ ইটভাটা গুড়িয়ে দিলো প্রশাসন

সুমন মিয়া, জলঢাকা উপজেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০১:৪২:১৪ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫ ২৩৪ বার পড়া হয়েছে

নীলফামারীর জলঢাকায় অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন।

রবিবার দুপুরে উপজেলার খুটামারা ইউনিয়নের পূর্ব খুটামারা এলাকার মেসার্স এ.কে ব্রিকস ভাটাটি গুড়িয়ে দেওয়া হয়। জানাগেছে, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে নীলফামারী জেলা পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিগন এটি নিবিড়ভাবে পর্যবেক্ষন করে এবং সুনির্দিষ্ট প্রতিবেদন দাখিল করে। তাই গত বছরের ৩০ নভেম্বরে ভাটা মালিককে Environment Damage Assessment করা হয় এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ অধিদপ্তর আইন ১৯৯৫ (সংশোধিত-২০১০) অনুসারে অপরাধ এবং ক্ষতিপূরণ গ্রহনযোগ্য হওয়ায় ১৯৯৫ এর ৭ ধারার আলোকে পরিবেশের ক্ষতিসাধনের জন্য বাংলাদেশ সরকারের অনুকূলে মহাপরিচালক পরিবেশ অধিদপ্তর ঢাকা বরাবর Pay order মুলে ৭ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং অদ্য তারিখ হতে ইট ভাটার যাবতীয় কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এ নিয়ে মালিকপক্ষ হাইকোর্টে রিট পিটিশন দাখিল করলে হাইকোর্ট তা খারিজ করে। তাই অবৈধ হওয়ায় এটি আজ গুড়িয়ে দেয় উপজেলা প্রশাসন। জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিনের নেতৃত্ব এতে অংশ নেয় স্থানীয় ফায়ার সার্ভিস ও থানা পুলিশের কর্মকর্তারা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জায়িদ ইমরুল মোজাক্কিন জানান, উপজেলায় মোট তিনটি অবৈধ ইটভাটা রয়েছে এরকম দুটির রিট হাইকোর্টে চলমান আর এ.কে ইটভাটাটি সম্পুর্ন অবৈধ হওয়ায় এটি গুড়িয়ে দেওয়া হলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জলঢাকায় অবৈধ ইটভাটা গুড়িয়ে দিলো প্রশাসন

আপডেট সময় : ০১:৪২:১৪ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫