ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

পাবনার চাটমোহরে ছাত্রদল নেতা কর্তৃক শিক্ষার্থী ধর্ষণ চেষ্টায় থানায় মামলা

কায়সার আহমেদ
  • আপডেট সময় : ০৭:২৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫ ২৪০ বার পড়া হয়েছে

পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের শ্রীধরপুরে ১১ই মার্চ রাত্রি সাড়ে আটটার দিকে নবম শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণের চেষ্টা ও অপহরণের চেষ্টায় ছাত্রদল নেতাকে আসামি করে চাটমোহর থানায় মামলা দায়ের হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে দশটার দিকে এই মামলা রিজু হয় যার মামলা নাম্বার আট। এ মামলায় হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও তেবাড়িয়া মোল্লাপাড়ার মোঃ রতন হোসেন এবং মামুন হোসেন কে আসামি করে ধর্ষণ চেষ্টা মামলা করা হয়। ভুক্তভোগী শিশুর পিতা বাদী হয়ে চাটমোহর থানায় মামলাটি দায়ের করেন।

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, দীর্ঘদিন ধরে স্কুলে যাতায়াতের পথে রতন ও মামুন সহ বখাটেরা রাস্তায় বিরক্ত করতো আমাকে। নানারকম কুপ্রস্তাব দিত। তাতে সাড়া না দেওয়ায় ১১ ই মার্চ রাত্রি সাড়ে আটটার দিকে এলাকায় সবাই যখন নামাজ পড়ছিল তখন তিন-চারটি মোটরসাইকেল নিয়ে ৬-৭ জন লোক আমাদের বাড়িতে উপস্থিত হয়। এ সময় দরজা খুলতে অপারগতা প্রকাশ করায় তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।

এ সময় রতন ও মামুন আমাকে মুখ চেপে ধরে বাহিরে বের করে নিয়ে যায় ও ধর্ষণের চেষ্টা করেন। এ সময় আমিও আমার মায়ের চিৎকারে প্রতিবেশীরা উপস্থিত হলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে এলাকাবাসীর সহযোগিতায় আমরা চাটমোহর থানায় হাজির হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করি।

চাটমোহর থানার মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ শাজাহান জানান, ধর্ষণ চেষ্টা মামলা রুজু হওয়ার পরেই আমরা আসামি ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। খুব দ্রুতই আসামিদের ধরতে সক্ষম হব আমরা।

হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, মোহাম্মদ রাহাত হোসেন জানান, রতন আমার সংগঠনের সাংগঠনিক সম্পাদক। ঘটনার সাথে তার সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা চাই দোষী ব্যক্তি সে যেই হোক তার বিচার হোক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাবনার চাটমোহরে ছাত্রদল নেতা কর্তৃক শিক্ষার্থী ধর্ষণ চেষ্টায় থানায় মামলা

আপডেট সময় : ০৭:২৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫