ঢাকা ০২:১১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

পাবনায় ইটভাটা মালিক-শ্রমিকদের বিক্ষোভ-মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫ ২৪৯ বার পড়া হয়েছে

২০১৩ সালের শেখ হাসিনার করা ইটভাটা আইন বাতিল ও ইটভাটা উচ্ছেদ বন্ধসহ ৯ দফা দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন করেছেন পাবনার ফরিদপুর উপজেলার ইটভাটা মালিক-শ্রমিকরা। বিক্ষোভ ও মানববন্ধন শেষে প্রধান উপদেষ্টা ও পরিবেশ উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

বুধবার (১২ মার্চ) বেলা ১১টার দিকে ফরিদপুর থানা পাড়া বাসস্ট্যান্ডে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করেন। পরে তারা উপজেলা প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও পরিবেশ উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি, ফরিদপুর উপজেলার সভাপতি ভিপি আব্দুল হাকিম খান, সমিতির প্রধান উপদেষ্টা আলহাজ্ব জহুরুল ইসলাম, সহ-সভাপতি হাজী হাসান আলী, সাধারণ সম্পাদক ইমদাদুল হক, সহ- সাধারণ সম্পাদক এডভোকেট রাশেদুল ইসলাম রানা সরকার, উপজেলা শ্রমিক নেতা সাজেদুল ইসলাম, ইটভাটা মালিক সরোয়ার হোসেন, রবিউল করিম, রেজাউল করিম, সোহেল রানা, শফিউল ইসলাম জিরণ প্রমুখ।

বক্তারা বলেন, ভারত থেকে ইট আমদানির ষড়যন্ত্রের অংশ হিসেবে ২০১৩ সালে শেখ হাসিনা ইটভাটা নিয়ন্ত্রণে কালো আইন করে। এই কালো আইন বাতিল করতে হবে। ইটভাটা উচ্ছেদের আগে হাজার হাজার শ্রমিকদের জীবনযাত্রা নিশ্চিত করতে হবে। আমাদের ইটভাটা অবৈধ হলে আপনারা কিভাবে লক্ষ লক্ষ টাকার ট্যাক্স ভ্যাট নেন। সুতরাং কালো আইন এবং হাইকোর্টের রায় বাতিল করে ইটভাটার জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাবনায় ইটভাটা মালিক-শ্রমিকদের বিক্ষোভ-মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আপডেট সময় : ০৭:৫১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫