ঢাকা ০১:১০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

কুড়িগ্রামে ৩ দিনের রিমান্ডে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম

আনোয়ার হোসেন, কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ০৩:৪২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫ ২৩১ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী আশিক হত্যাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামী নিষিদ্ধ ঘো‌ষিত সংগঠন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন নয়নকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মজনু মিয়া এ আদেশ দেন। কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হা‌বিবুল্লাহ ও সাদ্দামের আইনজীবী শাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ১৯ মার্চ বুধবার সন্ধ্যায় রংপুর শহর থেকে সাদ্দামকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি টিম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী আশিক হত্যাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামী ছাত্রলীগ নেতা সাদ্দাম। আশিক হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তার রিমান্ড মঞ্জুর করে আদালত।

এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হা‌বিবুল্লাহ জানান, শিক্ষার্থী আশিক হত্যা মামলায় সাদ্দামকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুড়িগ্রামে ৩ দিনের রিমান্ডে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম

আপডেট সময় : ০৩:৪২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫