ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান ৩ কোটি টাকার ৮টি ব্রিজের কাজে অনিয়ম, ২ বছরেও শেষ হয়নি,তদন্তের কথা বলেন জেলা প্রশাসক বর্ণাঢ্য আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস ২০২৬ উদযাপিত সমাজে মানবিকতার সংকট: আমরা কি সত্যিই ভালো মানুষ হতে পারছি? নবগঠিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানালেন নেতাকর্মীরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

চুরির দায়ে হেডমাস্টার সায়েদুল সাসপেন্ড ও  বিভাগীয় মামলা

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:২৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫ ২৩৯ বার পড়া হয়েছে

পাবনা সুজানগর ৪৭ নং-হাটখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সয়েদুল ইসলাম ওরফে মন্টু মাস্টারের বিরুদ্ধে স্কুলের পুরাতন ভবনের টিন, জানালা, লোহার রড দরজা, ও ছাত্র-ছাত্রীদের পাঠ্যপুস্তক সহ বিভিন্ন মালামাল চুরি করে বিক্রয় করার অপরাধে সাসপেন্ড ও তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করেছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার।

জানা যায় গত ( ১ মার্চ-২০২৫ ) শনিবার কয়েকটি ভ্যানযোগে মালামাল বিনা অনুমতিতে অনিয়ম তান্ত্রিক ভাবে গোপনে সু কৌশলে ছুটির দিনে চুরি করে বিক্রি করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েন, পরে স্থানীয়রা বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারকে জানালে ,উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সার্বিক সহযোগিতায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মজিদ কিছু আংশিক মালামাল উদ্ধার করেন।

২ মার্চ-২০২৫ উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মজিদ স্বাক্ষরিত নাম্বার -৩৮০১.৭৬৮৩.০০০.৩০.০০১.২৫-২৪২ নং স্মারকে তদন্ত কমিটি গঠন করা হয়, তদন্ত কমিটিতে উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদকে আহবায়ক করে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন, তদন্ত কমিটির অন্যরা হলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিশিত কুমার বিশ্বাস, শওকত আলী ফকির, ও এবিএম রফিকুল হাসান খান।
৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি তিন কার্য দিবসের মধ্যে তদন্তর কাজ সম্পন্ন করেন এবং রিপোর্ট পেশ করেন, রিপোর্টের পরিপ্রেক্ষিতে উপজেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ জেলা শিক্ষা অফিসারের নিকট আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন।

এ বিষয়ে জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আশরাফুল কবীর মুঠোফোনে বলেন চুরির দায়ে অভিযুক্ত শিক্ষক সায়েদুল ইসলামকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চুরির দায়ে হেডমাস্টার সায়েদুল সাসপেন্ড ও  বিভাগীয় মামলা

আপডেট সময় : ০৭:২৪:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫