ঢাকা ০৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

সাঁথিয়ায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

ফারুক হোসেন, সাঁথিয়া
  • আপডেট সময় : ০২:৫১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ২৯৪ বার পড়া হয়েছে

পাবনার সাঁথিয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ২৯ এপ্রিল মঙ্গলবার রাত ১ টার দিকে পৌরসভার দক্ষিণ বোয়ালমারী এলাকায় জামায়াতের রুকন সদস্য মো. গাজিউর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।

গাজিউর রহমানের বাড়িতে গিয়ে জানা যায়, মঙ্গলবার রাত ১ টার দিকে ৫-৬ জনের একদল মুখোশধারী ডাকাত ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ডাকাতরা পরিবারের সব সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। ঘরে থাকা আলমারি, বাক্স, ওয়ারড্রবের তালা ভেঙে ৩ ভরি স্বর্ণ ও নগদ ৬০/৭০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

গাজিউর রহমান ও তার পরিবারের সদস্যরা মঙ্গলবার ২৯ এপ্রিল সকালে বলেন, আমরা থানায় অভিযোগ দিয়েছি।পুলিশ এসে আমাদের বাড়ির অবস্থা দেখে গেছে। আমরা চরম আতঙ্কে আছি।

এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান ২৯ এপ্রিল সন্ধ্যায় বলেন, অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাঁথিয়ায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

আপডেট সময় : ০২:৫১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫