সংবাদ শিরোনাম ::
ঈশ্বরদীতে মহান মে দিবস পালিত
তুহিন হোসেন
- আপডেট সময় : ০২:২৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫ ২৮৩ বার পড়া হয়েছে
পাবনার ঈশ্বরদীতে যথাযথ মর্যাদায় ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়েছে। বৃহস্প্রতিবার (১লা মে) সকাল ৯ঘটিকায় দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও সমাবেশের আয়োজন করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঈশ্বরদী উপজেলা শাখা।
দিবসটি উপলক্ষে ঈশ্বরদীতে সংগঠনটির হাজারো নেতাকর্মীরা শহরের আলহাজ্ব মোড় গোল চত্ত্বর হতে র্যালী নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে এবং শহরের রেলগেটস্থ বাস টার্মিনালে গিয়ে সমাবেশ করেন।

উক্ত সমাবেশটিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি মোঃ মাহফুজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাবনা জেলা শাখার প্রধান উপদেষ্টা, অধ্যাপক আবু তালেব মন্ডল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাবনা জেলার অন্যতম উপদেষ্টা মাওলানা গোলাম রব্বানী খান জুবায়ের, পাবনা জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আমিরুল ইসলাম, ঈশ্বরদী পৌর শাখার প্রধান উপদেষ্টা, মাওলানা গোলাম আজম, মাওলানা সগীর বিন নাছিরসহ অনেকেই।




















