ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

ঈশ্বরদীতে ছাত্র জনতার উপর হামলা ও হত্যা চেষ্টা মামলায় আটক ৩

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৩৫:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫ ৩১৮ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের তিন নেতা কর্মীকে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, সোমবার (১২ মে) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযানে নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের তিন নেতা কর্মীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, পাকশী ইউনিয়ন আওয়ামীলীগের ৯ নং ওয়ার্ডের সিনিয়র সহ সভাপতি বাঘইল কান্দিপাড়া এলাকার মৃত আলহাজ্ব চাঁদ আলী মন্ডলের ছেলে মো. রওশন আক্তার (৬৪), ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক চর রূপপুর জিগাতলা এলাকার মৃত হাবিবুল্লাহ ইসলামের ছেলে মিলন আহমেদ সানি (৪১)। সানি পাকশী ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য, এবং উপজেলার দাশুড়িয়া ইউনিয়ন যুবলীগের কার্যকরী সদস্য আথাইল শিমুল গ্রামের মৃত আব্দুল বারী প্রধানের ছেলে সাজ্জাদুর রহমান সাজ্জাদ (৪০) ।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে গত জুলাই-আগষ্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলা ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ রয়েছে। যার মামলা নং ১২, তারিখ : ১৯-০৮-২০২৪। আটককৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈশ্বরদীতে ছাত্র জনতার উপর হামলা ও হত্যা চেষ্টা মামলায় আটক ৩

আপডেট সময় : ০৪:৩৫:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫