ঢাকা ১২:২৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

ঈশ্বরদী ইপিজেডের দুই নারী শ্রমিকের মৃত্যু, তদন্ত কমিটি গঠন

তুহিন হোসেন
  • আপডেট সময় : ০৮:১০:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫ ৩৪৫ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদী ইপিজেডের নারী শ্রমিক মাহফুজা নামে আরো একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। জানা যায়, সোমবার রাতে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ্য হয়ে যান মাহফুজা খাতুন।

মঙ্গলবার (৩ জুন) সকাল ৯ঘটিকায় মাহফুজার মৃত্যু হয়। মাহফুজা ঈশ্বরদী পৌর শহরের পিয়ারাখালী জামতলা এলাকার সাগর হোসেনের স্ত্রী। তিনি নাকানো ইন্টারন্যাশনাল কোম্পানিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। ইপিজেডের সাপ্লাই পানি পান করে তাদের মৃত্যু হয়েছে বলে দাবি তার পরিবারের।

এর আগে রোববার দিবাগত রাত ১টায় উপজেলার সাহাপুর ইউনিয়নের তিলকপুর গ্রামের কণা খাতুন (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত কণা খাতুন ফমিন ইসলামের স্ত্রী। কণা ইপিজেডের আইএইচএম কোম্পানির কোয়ালিটি কাটিং সেকশনের কর্মী ছিলেন। এ নিয়ে ঈম্বরদী ইপিজেডের দুই নারী শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। দিন দিন অসুস্থ্য রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। ইপিজেডের বিভিন্ন কোম্পানীর প্রায় ছয় শত এর বেশী শ্রমিক অসুস্থতায় ভূগছেন।

অপরদিকে পাবনার ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) ডায়রিয়া পরিস্থিতির অবনতি ও দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২ জুন) বিকেল থেকেই ঈশ্বরদীতে তদন্তের প্রাথমিক কাজ শুরু করে কমিটি।
ছয় সদস্যের এ কমিটিতে টিম লিডার করা হয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের চিকিৎসক এ এইচ এম মোস্তফা কামালকে। অন্য সদস্যরা হলেন- টেকনিক্যাল অফিসার শরিফ উদ্দিন হাসনাত, চাঁদপুর উত্তর মতলব ষাটনল ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ফাহমিদা ফাইজা, খাগড়াছড়ি চেঙ্গির সহকারী সার্জন রাজেশ দেব, আইইডিসিআরের মেডিকেল টেকনোলজিস্ট সোহেল রানা এবং ল্যাব অ্যাটেনডেন্ট সজিবুল ইসলাম।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলী এহসান বিষয়টির সত্যতা স্বীকার করে জানান, সোমবার বিকেল থেকে তারা কাজ শুরু করেছেন। কমিটি প্রথমেই ঈশ্বরদী ইপিজেড পরিদর্শন করে।

ঈশ্বরদী থানার তদন্ত (ওসি) এবিএম মনিরুল ইসলাম বলেন, ঈশ্বরদী ইপিজেডে নারী শ্রমিকের মৃত্যুর বিষয়ে অপ মৃত্যুর মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে এবং পোস্টমর্টেম রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

ইপিজেডের নির্বাহী পরিচালক এবিএম শহীদুল ইসলাম বলেন, আজকের (মঙ্গলবার) অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। আমাদের মেডিকেল সেন্টার এবং বিভিন্ন কোম্পানির কাছে বিপুল খাবার স্যালাইন মজুত আছে। যাদের প্রয়োজন, তারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন। পানি পরীক্ষার রিপোর্ট এখনও পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈশ্বরদী ইপিজেডের দুই নারী শ্রমিকের মৃত্যু, তদন্ত কমিটি গঠন

আপডেট সময় : ০৮:১০:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫