ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

ঈশ্বরদীতে চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার ও অটোরিক্সা উদ্ধার

তুহিন হোসেন
  • আপডেট সময় : ১১:০৮:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫ ২৭৭ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদীতে সংঘবদ্ধ চোর চক্রের ৪সদস্যকে গ্রেফতার ও ব্যাটারী চালিত অটোরিক্সা উদ্ধার করেছে ঈশ্বরদী থানা পুলিশ।

মঙ্গলবার (১৭ জুন) রাতে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের বিলকেদার এলাকা থেকে লোকজনের সহায়তায় পুলিশ তাদের আটক করেন। আটককৃতরা হলেন, ঈশ্বরদী থানার লক্ষীকুন্ডা ইউনিয়নের কৈকুন্ডা গ্রামের মৃত আজাহার সরদারের ছেলে সুমন সরদার (২৬), কুষ্টিয়ার দৌলতপুর থানার আদাবাড়ীয়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে মোছাঃ সুখি খাতুন (১৮), নাটোরের লালপুর থানার বালিতিতা (ইসলামপুর) এলাকার সাহু বিশ্বাসের মেয়ে তনিমা আক্তার তমা (২১) ও একই এলাকার আব্দুর রশিদের মেয়ে আখি খাতুন (২০)।

বুধবার (১৮ই জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন ঈশ্বরদী থানার তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গত ইং ১৬/০৬/২০২৫ তারিখ সকাল ০৮.৩০ ঘটিকায় উক্ত অটো চালক মোঃ হাসান আলী প্রতিদিনের ন্যায় তার বাড়ী হতে অটোরিক্সা নিয়ে বাহির হয়। একই রাত ০৮.০৫ ঘটিকায় ঈশ্বরদী বাজার হতে ৪যাত্রী অটো রিক্সাতে উঠিয়ে বাবুলচারার উদ্দেশ্যে রওনা দেন। লক্ষীকুন্ডা ইউনিয়নের বিলকেদার ঘোডামারা গ্রামের ফাঁকা মাঠের ভিতর পৌছালে চালককে চেতনানাশক স্প্রে করে চালক ধীরে ধীরে অচেতন হওয়ার মতো দূর্বল হয়ে পড়লে যাত্রীরা গাড়ী থামাতে বললে চালক গাড়ী থামায়। তখন গাড়ির যাত্রীরা ওড়না দিয়ে চালকের হাত, পা, মুখ বেধে ঘোড়ামারা গ্রামস্থ ফাঁকা মাঠে পাকা রাস্তার পার্শ্বে ফেলে অটোরিক্সা নিয়ে পালিয়ে যায়।

এই ঘটনার প্রেক্ষিতে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করেন ঈশ্বরদীর রেজাননগর গ্রামের মোঃ মহসিন রেজা মন্টুর ছেলে মোঃ নাজমুল হুসাইন রনি (৩৮)। তিনি ব্যাটারী চালিত অটোরিক্সা ভাড়ায় চালানোর জন্য ভাড়া দিতেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈশ্বরদীতে চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার ও অটোরিক্সা উদ্ধার

আপডেট সময় : ১১:০৮:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫