খাগড়াছড়িতে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- আপডেট সময় : ১০:২৪:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫ ২৪৭ বার পড়া হয়েছে
খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে খাগড়াছড়ি সরকারি হাই স্কুল মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।
শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরের মুক্তমঞ্চে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল নোমান সাগর এর সভাপতিত্বে, সদস্য সচিব নুর মোহাম্মদ হৃদয় এর সঞ্চালনে,প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন – কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এন আবছার, খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক একরাম হোসেন রানাসহ সিনিয়র নেতৃবৃন্দ।




















