ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

ঈশ্বরদীতে অস্ত্র গুলি মাদক কঙ্কাল টাকা ও নারীসহ গ্রেফতার- ৩

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:০২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ ২৯৬ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদীর সাঁড়া ঘাট এলাকায় সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে অস্ত্র, গুলি, মাদকদ্রব্য, কঙ্কাল, নগদ অর্থ, মোবাইল ফোন এবং এক নারীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোররাতে পরিচালিত সেনাবাহিনী অভিযানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়।

সূত্র জানায়, সাঁড়া ঘাটের একটি বাড়িতে দীর্ঘদিন ধরে অবৈধ কার্যকলাপ চলছিল বলে অভিযোগ ছিল। অভিযানে একটি বিদেশি পিস্তল, কয়েক রাউন্ড গুলি, বিপুল পরিমাণ মাদকদ্রব্য (ইয়াবা ও ফেনসিডিল), একটি মানব কঙ্কাল, চারটি মোবাইল ফোন, প্রায় এক লাখ টাকা নগদ অর্থ এবং সন্দেহভাজন এক নারীসহ তিনজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতদের নাম তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। তবে তারা স্থানীয় ও পার্শ্ববর্তী এলাকার সংঘবদ্ধ অপরাধচক্রের সদস্য বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

অভিযানের সময় সেনাবাহিনীর পাশাপাশি র‌্যাব ও পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঈশ্বরদী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় এবং সন্ত্রাস-চাঁদাবাজি-অপতৎপরতা নির্মূলে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈশ্বরদীতে অস্ত্র গুলি মাদক কঙ্কাল টাকা ও নারীসহ গ্রেফতার- ৩

আপডেট সময় : ১১:০২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫