ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

সমাবেশে যাওয়ার পথে জামায়াত কর্মীর মৃত্যু

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৫৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫ ২৪৪ বার পড়া হয়েছে

ঢাকায় জামায়াতে ইসলামীর সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে মোস্তাফিজুর রহমান কলম বিশ্বাস (৫০) নামে এক জামায়াত কর্মীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) দিবাগত রাত আড়াইটার দিকে গাজীপুরের চান্দুরা এলাকায় চলন্ত বাসে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কলম বিশ্বাস পাবনার ঈশ্বরদী উপজেলার চরমিরকামারী গ্রামের বাসিন্দা এবং মাহবুব বিশ্বাসের ছেলে।

জানা গেছে, শুক্রবার রাত ১১টার দিকে ঈশ্বরদী থেকে বাসযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন কলম বিশ্বাস। যমুনা সেতু পার হওয়ার পর তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করেন। এসময় বাসেই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে চান্দুরা এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি ঘটে। দ্রুত একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পাবনা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য গোলাম রব্বানী খান জুবায়ের জাগো নিউজকে জানান, মোস্তাফিজুর রহমান কলম বিশ্বাস একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। সমাবেশে অংশ নিতে যাওয়ার পথে তার মৃত্যু আমাদের জন্য অত্যন্ত বেদনার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সমাবেশে যাওয়ার পথে জামায়াত কর্মীর মৃত্যু

আপডেট সময় : ০১:৫৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫