ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

খায়রুল গ্রুপের উদ্দ্যোগে খায়রুল গ্রুপ ক্রিকেট প্রিমিয়ার লীগ অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫১:০০ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫ ৩১৩ বার পড়া হয়েছে

সুস্থতায় সুন্দর, সুন্দরই জীবন। তাই দেহ মনে সুস্থ ও সুন্দর স্বাভাবিক জীবন যাপনের জন্য খায়রুল গ্রুপের কর্মচারীদের অংশগ্রহণে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো খায়রুল গ্রুপ ক্রিকেট প্রিমিয়ার লীগ।

রবিবার (০২ নভেম্বর) বিকালে স্বনামধন্য স্বপ্নদ্বীপ রিসোর্ট সংলগ্ন মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ প্রিমিয়ার লীগের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সলিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিয়ার রহমান। আমন্ত্রিত অতিথি অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন জলবায়ু ও প্রাকৃতিক সম্পদ কৃষি গবেষনা ফাউন্ডেশনের সিনিয়র স্পেশালিস্ট ড. মনোয়ার করিম খান।

খায়রুল গ্রুপের স্বত্বাধিকারী আলহাজ্ব খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বিশেষ অতিথি ছিলেন, ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারন সম্পাদক ফজলুর রহমান, সাবেক সভাপতি অধ্যাপক স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না, সমকালের ঈশ্বরদী প্রতিনিধি সেলিম সরদার, সাংবাদিক হাসানুজ্জামান, আজকের পত্রিকার ঈশ্বরদী প্রতিনিধি খন্দকার মাহবুবুল হক, মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান, ঈশ্বরদী থানার উপ পরিদর্শক আতাউল ইসলাম, সলিমপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক সুমন মালিথা, সদস্য সচিব মশিউর রহমান রতন প্রমুখ।

আলহাজ্ব খায়রুল ইসলাম বলেন, সুখী সুন্দর জীবন যাপনের জন্য সুস্থতার বিকল্প নেই। স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্য ভালো না থাকলে মনও ভালো থাকেনা। কোন কিছুতেই মন বসেনা, এক কাজে মনকে স্থির করা যায় না। আর শারীরিক সুস্থতার প্রধান বাহন হলো ব্যায়াম ও খেলাধুলা। ব্যায়াম ও খেলাধুলা শুধু দেহের বৃদ্ধি ঘটায় না, মনের উন্নতি সাধন করে। তাই কর্মচারীদের মনোবল দৃঢ় করতে ও সুস্থ স্বাভাবিক জীবনযাপনের জন্যই খায়রুল গ্রুপ এই খেলার আয়োজন করেছে।

ফাইনাল খেলায় খায়রুল এগ্রোফুড স্বপ্নদ্বীপ রিসোর্ট কে ৬ উইকেটে পরাজিত করে বিজয় অর্জন করে। উল্লেখ, এই ক্রিকেট প্রিমিয়ার লীগে খায়রুল গ্রুপের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীগন অংশগ্রহণ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

খায়রুল গ্রুপের উদ্দ্যোগে খায়রুল গ্রুপ ক্রিকেট প্রিমিয়ার লীগ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৫১:০০ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫