সংবাদ শিরোনাম ::
তিন বাহিনী প্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বাংলার জনতা প্রতিবেদক
- আপডেট সময় : ১২:০০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে
দ্বিতীয় দিনের মতো অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি তিন বাহিনী প্রধানের সঙ্গে বৈঠক করেন।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে এনএসআই ও ডিজিএফআইয়ের মহাপরিচালকের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছেন তিনি।
এরপর তিন বাহিনী প্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারে ক রহমান। বেলা সাড়ে ১১টায় তিনি যোগ দেন ‘ফ্যামিলি কার্ড’ চালু করার লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায়।
এদিকে দুপুরে তারেক রহমান আবারও বসবেন আন্তঃমন্ত্রণালয় সভায়। সেখানে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ এবং জাতীয় পর্যায়ে নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি নিয়ে আলোচনার কথা রয়েছে।










