এক মাসের মধ্যে তদন্তের মাধ্যমে ফাঁসির রায় কার্যকর করতে হবে- তুহিন
- আপডেট সময় : ০৯:০৮:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে
এই খুন ও ধর্ষণের সাথে জড়িতদের আগামী এক মাসের মধ্যে সুস্থ তদন্তের মাধ্যমে ফাঁসির রায় কার্যকর করতে হবে। তা না হলে দাশুড়িয়া ইউনিয়নের জনগণকে সঙ্গে নিয়ে কঠোরতম প্রতিবাদ গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, ঈশ্বরদী উপজেলার সাবেক সাধারন সম্পাদক ও দাশুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম তুহিন ।
ঈশ্বরদীতে দাদিকে হত্যা ও নাতনিকে ধর্ষণের পর হত্যার বিচারের দাবী ও আসামি শরিফের ফাঁসি দাবি করে মানববন্ধন করেছে দাশুড়িয়া ইউনিয়নবাসী ।
সোমবার (০২ মার্চ) বিকেলে ৪:৩০ মিনিটে দাদি ও নাতনিকে হত্যার বিচার চেয়ে দাশুড়িয়া ট্রাফিক মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে আরো বক্তব্য দেন, দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সুলভ মালিথা।এ সময় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ছানাউল্লাহ মেম্বার, সাধারন সম্পাদক নাজমুল হাসান মুকুল, দাশুড়িয়া ইউনিয়নরে সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আক্তারুজ্জামান আখতার, ০৪ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আনিসুর রহমান, দাশুড়িয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম ডালিকী, সদস্য সচিব বিপুল মোল্লা, দাশুড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব লাকী,কৃষক দলের সভাপতি মহিদুল ইসলাম, ঈশ্বরদী উপজেলা তাঁতীদলের সাধারন সম্পাদক পারভেজ পলাশ, ঈশ্বরদী উপজেলা যুবদলের যুগ্ন- সাধারন সম্পাদক খন্দকার হেদায়েতুল ইসলাম অনিক, যুবদলনেতা ইমদাদুল হক, দাশুড়িয়া ইউনিয়ন যুবদল নেতা রায়হান মল্লিক রাজু, স্বেচ্ছাসেবক দলের উপজেলা যুগ্ন আহবায়ক জাহিদ হাসান, পাবনা জেলা যুবদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা যুবদলের সাবেক সদস্য শরিফুল ইসলাম শরিফ,ছাইদুল ইসলাম, ঈশ্বরদী উপজেলা ছাত্র নেতা আব্দুল্লাহ আল সৃজন, ঈশ্বরদী সরকারি কলেজের ছাত্রনেতা মেরিদুল ইসলাম, সিদ্দিকুর রহমান সিদ্দিক, ছাত্রনেতা আকাশ খান,শিশির,ছাত্রনেতা জীবন মোল্লা, দাশুড়িয়া ডিগ্রী কলেজ ছাত্রদলে সভাপতি জিসান, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ বিশ্বাস রাব্বি, ইমনসহ স্থানীয় বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।










