ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু অপরাধের গ্রাফ বিগত যেকোন সময়ের চেয়ে নিম্নমুখী; আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী পাটগ্রামে চারটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত পালাতক আসামি গ্রেফতার চান্দিনায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতা-কর্মী গ্রেফতার গাইবান্ধায় মাদ্রাসার প্রধান শিক্ষককে ঘিরে অনৈতিক সম্পর্কের অভিযোগ, আপত্তিকর অবস্থায় আটকের দাবি; এলাকায় চাঞ্চল্য আদালতের নির্দেশ উপেক্ষা করে যশোরে মুক্তিযোদ্ধার জমি দখল ​কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শনে ডিসি, দিলেন একগুচ্ছ নির্দেশনা নবীনগরে বর্ণাঢ্য আয়োজনে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত, আধুনিক কৃষির প্রসারে নতুন দিগন্ত কাপাসিয়ায় ‘পার্টনার কংগ্রেস ২০২৬’ অনুষ্ঠিত: আধুনিক, পুষ্টিসমৃদ্ধ ও টেকসই কৃষির নতুন দিগন্ত হিমাগার ভাড়া কমানোর দাবীতে ঠাকুরগাঁওয়ে আলু চাষিদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বিস্ফোরক আইনের মামলায় আ.লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সাধন সাহা জয় ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:০৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার পৃথক দুটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার ৯নং ইসলামপুর ইউনিয়নের সাতবর্গ ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা (কদর আলীর ছেলে) এবং চর ইসলামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেন (মৃত আব্দুর রহিমের ছেলে)।

​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিজয়নগর থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালায়। অভিযানে বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে ওই দুই নেতাকে গ্রেপ্তার করা হয়। জানা যায়, গত ২ মার্চ ২০২৫ সালে বিজয়নগর থানায় বিস্ফোরক দ্রব্য আইন (১৯০৮)-এর ৩/৬ ধারায় তাদের বিরুদ্ধে মামলাটি (মামলা নং-০২) রুজু করা হয়েছিল।
​বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ্ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

​ওসি আরও জানান, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। অপরাধ দমনে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিস্ফোরক আইনের মামলায় আ.লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:০৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬