ঢাকা ১০:০৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর তীব্র গরমে ডুমুরিয়া পল্লী বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন মদনে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হরিণাকুন্ডুতে ৫০ জন অগ্রগামী খামারি নিয়ে লাভজন চাষে ব্রাক ফিশারিজ এন্টারপ্রাইজ প্রশিক্ষন হু হু করে বাড়ছে দুধকুমার নদের পানি বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার নিচে প্রবাহিত, বন্যা ও নদীভাঙনের শঙ্কা চুয়াডাঙ্গার দর্শনায় পৃথক অভিযানে বিস্ফোরক ও মাদক মামলার দুই আসামী গ্রেফতার জলঢাকা থানার ১২ নম্বর মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান মুকুল গ্রেপ্তার; আদালতে সোপর্দ কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার দুই মূল ঘাতক ১৪ মামলার আসামিসহ ৪ ডাকাত গ্রেফতার, অস্ত্র ও মাইক্রোবাস উদ্ধার কুমিল্লায় সাংবাদিক শুভ্রর জিডি: সাইবার হামলা, নজরদারি ও প্রাণনাশের আশঙ্কার অভিযোগ

পালংখালী ইউনিয়নে পাচারকালে ১৪ বস্তা রাসায়নিক সার জব্দ….

নিউজ ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:৪৬:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে আবারও পাচারকালে ১৪ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে স্থানীয় সাধারণ জনতা। রবিবার (২১ জুন) সকাল ৯টার দিকে ইউনিয়নের শফিউল্লাহ কাটা এলাকায় সরকারি নিয়মনীতি তোয়াক্কা না করে পাচারের সময় এই ঘটনা ঘটে।

স্থানীয়দের তাৎক্ষণিক উদ্যোগে সারগুলো আটক করা হলে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন আনসার ও ভিডিপির সদস্য মোঃ জাহেদ আলম। পরবর্তীতে বালুখালী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে জব্দকৃত সারগুলো আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে গ্রহণ করে।

এ সময় পালংখালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

স্থানীয়দের দাবি, সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে সারসহ বিভিন্ন পণ্য পাচার হয়ে আসছে। এ ধরনের অভিযান অব্যাহত রাখলে পাচার কার্যক্রম অনেকাংশে কমে আসবে বলে তারা মনে করেন।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পালংখালী ইউনিয়নে পাচারকালে ১৪ বস্তা রাসায়নিক সার জব্দ….

আপডেট সময় : ০৬:৪৬:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬