ঢাকা ১১:০৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

কালীগঞ্জে নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের চেষ্টা: সাবেক মেয়র বিজুকে আটকের পর পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল পরিবারের মহিলা ও নেতাকর্মীরা!

ঝিনাইদহ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৯:৫১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ১১০ বার পড়া হয়েছে

ঝিনাইদহের কালীগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনকালে জেলা আওয়ামী লীগের সদস্য ও কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজুকে আটক করে পুলিশ।

তবে আটকের পরপরই পুলিশের ওপর চড়াও হয়ে তাকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়েছে তার পরিবার ও দলীয় নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ পৌরসভার আড়পাড়া এলাকায় সাবেক মেয়র বিজুর নিজ বাসভবনে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দুপুরে আড়পাড়ার নিজ বাসভবনে গোপনে নেতাকর্মীদের নিয়ে একটি কর্মসূচির আয়োজন করেছিলেন সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু। সেখানে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের লক্ষ্যে নেতাকর্মীরা একত্রিত হন।

কালীগঞ্জ থানা পুলিশ জানায়, নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির গোপন সংবাদ পেয়ে থানা পুলিশের একটি দল ডিউটি চলাকালীন সময়ে সাবেক মেয়র বিজুর বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে তাকে আটক করে নিয়ে আসার চেষ্টা করা হলে বাড়ির পাশ থেকে মোস্তাফিজুর রহমান বিজুর পরিবারের সদস্য, বিশেষ করে নারীরা এবং উপস্থিত নিষিদ্ধ আ.লীগের নেতাকর্মীরা পুলিশের ওপর চড়াও হন এবং তাকে পুলিশের কাছ থেকে জোরপূর্বক ছিনিয়ে নেন।

ঘটনার সত্যতা স্বীকার করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লাল হোসেন জানান, “ডিউটিরত পুলিশ গোপন সংবাদ পেয়ে মোস্তাফিজুর রহমান বিজুর বাড়িতে অভিযান চালায়। নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সময় তাকে আটক করা হয়েছিল। তবে পুলিশ তাকে নিয়ে আসার সময় তার পরিবারের মহিলারা পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেয়।”

অভিযানের সময় নারী পুলিশ না থাকার সুযোগ নেওয়া হয়েছে উল্লেখ করে ওসি আরও বলেন, “যেহেতু ওই সময় আমাদের সাথে কোনো মহিলা পুলিশ ছিল না, সেই কারণে উপস্থিত মহিলাদের আমরা কিছু বলতে বা তাৎক্ষণিক প্রতিরোধ করতে পারিনি।”

নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি পালন এবং পুলিশের কাছ থেকে আসামিকে ছিনিয়ে নেওয়ার এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে পরবর্তী কঠোর আইনগত ব্যবস্থা নিতে পুলিশ তৎপর রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কালীগঞ্জে নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের চেষ্টা: সাবেক মেয়র বিজুকে আটকের পর পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল পরিবারের মহিলা ও নেতাকর্মীরা!

আপডেট সময় : ০৯:৫১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬