ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় চুরি মামলার চার পলাতক আসামি গ্রেপ্তার

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৪২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ৯২ বার পড়া হয়েছে

কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে চুরি মামলার চার পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) ব্রাহ্মণপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
থানা পুলিশ সুত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার মামলা নং-২৩, তারিখ ২০ জুন ২০২৬, জিআর নং-১৩৬/২৬ (বি-পাড়া), পেনাল কোডের ৪৫৭/৩৮০ ধারায় দায়ের হওয়া চুরি মামলার পলাতক আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. সোহেল (২০), মো. রুবেল (২২), উভয়ের পিতা আলমগীর হোসেন ও মাতা নাছিমা বেগম; মো. শাহাদাত হোসেন (২৩), পিতা বিল্লাল হোসেন, মাতা জুলেখা বেগম। তাদের সবার বাড়ি ব্রাহ্মণপাড়া উপজেলার মিরপুর (পশ্চিমপাড়া) এলাকায়। এছাড়া একই মামলায় আইনের সঙ্গে সংঘাতে জড়িত ১৫ বছর ৫ মাস বয়সী এক শিশুকেও গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির পরিচয় আইনগত কারণে প্রকাশ করা হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাক্ষনপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে শুক্রবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় চুরি মামলার চার পলাতক আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৪২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬