পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ০২
- আপডেট সময় : ১০:৩৯:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬ ৯৩ বার পড়া হয়েছে
পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত তাসনিম বর্ষা এর নেতৃত্বে পৃথক পৃথক অভিযানে পাবনা সদর উপজেলার দিলালপুর পাথরতলা এলাকা এলাকার একাধিক মাদক স্পট থেকে মোট ০২ (দুই) জন মাদকসেবী কে আটক করেছে ডিএনসি পাবনা টিম।
আটককৃত ব্যক্তিরা হলো: ১) মো: সেতু (৩৫), পিতা- মৃত. সাগর, সাং- গোবিন্দ, থানা ও জেলা- পাবনা। ২) মো: বকুল প্রামানিক (৫২),পিতা- মৃত. সিদ্দিক প্রামানিক
সাং- দিলালপুর, থানা ও জেলা- পাবনা।
আসামীদের বিরুদ্ধে ডিএনসি পাবনা সদর সার্কেলের পরিদর্শক তারেক মাহমুদ ও উপ-পরিদর্শক সোহান ভ্রাম্যমান আদালতে প্রসিকিউশন প্রদান করেন। আসামীদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করে পাবনা জেলা কারাগারে প্রেরণ করা হয়।
এই অভিযানের সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর জানান, জুন ২০২৬ খ্রি. মাসে অদ্যবধি মোট ১০৮ জন কে মাদক অপরাধের দায়ে আদালতে সোপর্দ করা হয়েছে এবং ভবিষ্যতেও মাদকরোধী এসকল অভিযান অব্যাহত থাকবে।




















