ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

ঈশ্বরদীতে হাবিবুর রহমান হাবিবকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

পাবনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৫৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১০৬ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদী উপজেলার জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংঘটিত ঘটনাকে কেন্দ্র করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১২টায় উপজেলার সলিমপুর ইউনিয়নের জগন্নাথপুর এলাকায় ৭ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঈশ্বরদী উপজেলা কৃষকদলের সদস্য সচিব মঈনুল ইসলাম সরদার।

লিখিত বক্তব্যে তিনি বলেন, জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংঘটিত ঘটনাটি স্থানীয় একটি সামাজিক বিষয়। এ ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে বিএনপি এবং দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর চেষ্টা করা হচ্ছে, যা রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ। এ ধরনের অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল ইসলাম সন্টু সরদার, বিএনপি নেতা আবুল কাশেম, জেলা কৃষকদলের সহ-সভাপতি শাহরিয়ার আহমেদ শহীদ সরদার, সলিমপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মহির মণ্ডল এবং ওয়ার্ড বিএনপির সভাপতি জালাল প্রামাণিক।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ সুলভ মালিথা, সলিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাসান আলী বিশ্বাস, ভারপ্রাপ্ত সদস্য সচিব ওয়াহিদুজ্জামান ওহিদুল মেম্বার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলম প্রামাণিক, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি হাফিজুর রহমান মুকুল, বিএনপি নেতা মোস্তফা মনিক্কা, ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হাই জালাল, যুবদল নেতা আরিফ বাঙাল, ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব ওমর শরীফ হানিফ, বিএনপি নেতা এবাদত সরদার, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক এনামুল হক মাস্টার এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরীফসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঈশ্বরদীতে হাবিবুর রহমান হাবিবকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৮:৫৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬