ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় গভীর রাতে নারীকে ঘিরে উত্তেজনা: ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ

মোঃ আমিনুল ইসলাম, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:১৮:২৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ৮১ বার পড়া হয়েছে

গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নে গভীর রাতে এক নারীর ঘরে পরপুরুষ প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। তবে এই গুরুতর ঘটনাটি আইনি প্রক্রিয়ায় না নিয়ে স্থানীয় ইউপি সদস্য ও একটি প্রভাবশালী মহল ইউনিয়ন পরিষদে শালিসের নামে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার আনুমানিক রাত ১২টার দিকে বল্লমঝাড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া এলাকার হারুন মিয়ার স্ত্রী ও তিন সন্তানের জননী মোছা. লাকি বেগমের বাড়িতে নহিম উদ্দিন নামে এক ব্যক্তি প্রবেশ করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় এলাকাবাসীর একাংশ ওই বাড়ি ঘেরাও করে তাদের দুজনকে আটক করে। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় তাৎক্ষণিকভাবে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এলাকাবাসীর অভিযোগ, ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় ইউপি সদস্য (মেম্বার)এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিষয়টি আইনি প্রক্রিয়ায় যেতে বাধা দিচ্ছেন। নিয়মতান্ত্রিকভাবে পুলিশকে খবর না দিয়ে, স্থানীয় মেম্বার উল্টো ভুক্তভোগী ও অভিযুক্তদের জাতীয় পরিচয়পত্র (আইডি কার্ড) জমা নিয়েছেন এবং ইউনিয়ন পরিষদে শালিসের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা চালাচ্ছেন।

প্রভাবশালীদের এমন ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় এক বাসিন্দা বলেন: ধর্ষণ বা নারী নির্যাতনের মতো গুরুতর অপরাধের বিচার কি ইউপি সদস্য করতে পারেন? স্থানীয়ভাবে আইডি কার্ড নিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। দেশে কি আইন-কানুন নাই।

এলাকাবাসী দাবি জেলা প্রশাসক এর কাছে সঠিক তদন্ত মাধ্যমে বিচার চাই

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গাইবান্ধায় গভীর রাতে নারীকে ঘিরে উত্তেজনা: ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ

আপডেট সময় : ১০:১৮:২৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬