ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রাকৃতিক দুর্যোগ থেকে গাছ আমাদের রক্ষা করে….. কৃষিবিদ ফাতেমা ইসলাম

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:০২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফাতেমা ইসলাম বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ থেকে গাছ আমাদের রক্ষা করে। গাছ দিয়ে আমরা ঘর এবং বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরী করি। গাছ আমাদের অক্সিজেন সরবরাহ করে। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের বিকল্প নেই। গাছ আমাদের পরম বন্ধু।

তিনি মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘের আয়োজনে উপজেলার সদর ইউনিয়নের ৯৬ নম্বর উত্তর আউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক কোমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বসুন্ধরা শুভসংঘের সভাপতি সাংবাদিক সাকিবুজ্জামান সবুরের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক তৈমুর হোসেন অপুর সঞ্চালনায় বিতরণ সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় প্রধান শিক্ষক মেহেদী হাসান রিপন। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফাতেমা ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দ্য-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, পিস এ্যাম্বেসেডর নেটওয়ার্ক বরিশাল অঞ্চলের কো-অডিনেটর ও সাংবাদিক ফারুক হোসেন খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক হাসিব ভুট্রো, উপসহকারি কৃষি অফিসার অদিতি রানী, মো.আমিরুল ইসলাম মুরাদ ও সাংবাদিক আমিনুল ইসলাম।

বিতরণ সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক মো.শাহ জামাল, শিক্ষক হালিমা আক্তার, মাসুমা আক্তার, শিক্ষার্থী তাসমিয়া জাহান আদিবা ও তাসনিম আক্তার প্রমূখ।

প্রধান অতিথি আরো বলেন, জলবায়ু পরির্বতনের ভয়াবহ প্রভাব থেকে পরিবেশকে রক্ষা করতে অধিক পরিমান গাছ লাগাতে হবে। সেই যাত্রা হিসেবে শিশুদের হাতে গাছের তুলে দেওয়া হলো। এই শিশুরাই আগামী দিনের অভিভাবক হয়ে পরিবেশ রক্ষা করবে। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর নিয়মিত পরিচর্যার মাধ্যমে এ উদ্যোগ সফল করতে হবে।

পরে প্রধান অতিথি স্কুল আঙিনায় কাঁঠাল ও নিমের চারা রোপন করেন।

এরআগে কোমলমতি শিশু শিক্ষাদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিয়ে ঘন্টাব্যাপি আলোচনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রাকৃতিক দুর্যোগ থেকে গাছ আমাদের রক্ষা করে….. কৃষিবিদ ফাতেমা ইসলাম

আপডেট সময় : ০১:০২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬