ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

নওগাঁয় এনসিপির জুলাই পদযাত্রা উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০৯:২৬ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬ ১০৯ বার পড়া হয়েছে

নওগাঁ জেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দের জুলাই পদযাত্রা ও পথসভা উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

বৃহস্পতিবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় এনসিপির নেতৃবৃন্দ আসন্ন জুলাই পদযাত্রা এবং জেলার বিভিন্ন উপজেলায় আয়োজিত পথসভা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এ সময় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সকল রাজনৈতিক দল ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা জেলা পুলিশের দায়িত্ব। তিনি কর্মসূচি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সাক্ষাৎকালে উভয় পক্ষ শান্তিপূর্ণ পরিবেশে গণতান্ত্রিক কর্মসূচি পালনের গুরুত্বের ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নওগাঁয় এনসিপির জুলাই পদযাত্রা উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় : ০৭:০৯:২৬ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬