ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে এমপি সরওয়ার আলমগীরের কাছে খোলাচিঠি

চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি (আহমদ রেজা):
  • আপডেট সময় : ০৭:১১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে

নবগঠিত ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলার সদর দপ্তর ভৌগোলিক ভারসাম্য ও জনস্বার্থ বিবেচনায় উপযুক্ত স্থানে স্থাপনের দাবিতে ফটিকছড়ি-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার আলমগীরের কাছে একটি খোলাচিঠি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) কলেজ শিক্ষক ও মুক্ত সাংবাদিক হাসান মেহেদী উত্তর ফটিকছড়ির সর্বস্তরের অধিকারবঞ্চিত ও সচেতন জনগণের পক্ষে এ খোলাচিঠি দেন।

খোলাচিঠিতে উল্লেখ করা হয়, গত ১ জুলাই নিকার সভায় ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলার প্রাথমিক অনুমোদন উত্তরাঞ্চলের প্রায় সাড়ে ছয় লাখ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে একটি ঐতিহাসিক পদক্ষেপ। এ সিদ্ধান্তের জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হলেও সম্প্রতি প্রকাশিত গেজেটে ভূজপুর পশ্চিম মৌজাকে উপজেলা সদর হিসেবে উল্লেখ করায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

চিঠিতে দাবি করা হয়, প্রস্তাবিত সদর দপ্তরের অবস্থান উত্তরাঞ্চলের ভৌগোলিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ভূজপুর থেকে উত্তরাঞ্চলের শেষ প্রান্তের দূরত্ব প্রায় ৪০ কিলোমিটার হওয়ায় সীমান্তবর্তী এলাকার বাসিন্দা, চা-শ্রমিক, ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ সাধারণ মানুষকে প্রশাসনিক সেবা পেতে অতিরিক্ত দুর্ভোগ পোহাতে হবে।

খোলাচিঠিতে প্রশাসনিক ভারসাম্য, যোগাযোগ সুবিধা ও বৃহত্তর জনস্বার্থ বিবেচনায় দাঁতমারা ও নারায়ণহাটের মধ্যবর্তী উপযুক্ত স্থানে উপজেলা সদর দপ্তর স্থাপনের দাবি জানানো হয়। একই সঙ্গে দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রকে পূর্ণাঙ্গ থানায় উন্নীত করা এবং উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জনস্বার্থ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

চিঠিতে আরও বলা হয়, প্রকাশিত গেজেট পুনর্বিবেচনা করে ইউনিয়নভিত্তিক গণশুনানির সুপারিশের আলোকে উপজেলা সদর দপ্তরের স্থান নির্ধারণ করা হলে উত্তর ফটিকছড়ির মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে এবং প্রশাসনিক সেবা আরও সহজলভ্য হবে।

খোলাচিঠির শেষে সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার আলমগীরের প্রতি উত্তর ফটিকছড়ির মানুষের ন্যায্য দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে এমপি সরওয়ার আলমগীরের কাছে খোলাচিঠি

আপডেট সময় : ০৭:১১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬