ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

পোরশার পুনর্ভবা নদীর জিও ব্যাগ তীর সংরক্ষণ এলাকা এখন দর্শনার্থীদের বিনোদন কেন্দ্র

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:১৩:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ৭০ বার পড়া হয়েছে

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর এলাকায় ঐতিহ্যবাহী পুনর্ভবা নদীর ভাঙন রোধে চলমান জিও ব্যাগ দিয়ে তীর সংরক্ষণ প্রকল্প এখন স্থানীয়দের কাছে নতুন আকর্ষণে পরিণত হয়েছে। প্রতিদিন দূর-দূরান্ত থেকে শত শত মানুষ এখানে এসে নদীর মনোরম পরিবেশ উপভোগ করছেন। ফলে এলাকাটি ধীরে ধীরে একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্রে রূপ নিয়েছে।

সরেজমিনে দেখা যায়, বিশেষ করে বিকেলের পর থেকেই নদীর তীরে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। তরুণ-তরুণী, শিশু, পরিবার-পরিজনসহ বিভিন্ন বয়সী মানুষ জিও ব্যাগের ওপর বসে পুনর্ভবা নদীর সৌন্দর্য, নির্মল বাতাস এবং সূর্যাস্তের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করছেন। অনেকেই স্মৃতিকে ধরে রাখতে ছবি ও সেলফি তুলতে ব্যস্ত সময় পার করছেন।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে নদীভাঙনের শঙ্কায় থাকা এই এলাকায় জিও ব্যাগের মাধ্যমে তীর সংরক্ষণের কাজ যেমন মানুষের বসতভিটা ও কৃষিজমি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তেমনি এর মনোরম পরিবেশ মানুষের অবসর কাটানোর নতুন ঠিকানাও তৈরি করেছে।

দর্শনার্থীরা জানান, প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা গেলে ভবিষ্যতে পুনর্ভবা নদীর এই তীরটি একটি আকর্ষণীয় পর্যটন ও বিনোদন স্পটে পরিণত হতে পারে। স্থানীয়দেরও প্রত্যাশা, প্রকল্পের কাজ শেষ হওয়ার পর এলাকাটিকে আরও সৌন্দর্যবর্ধন ও সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে, যাতে এটি দীর্ঘদিন মানুষের বিনোদনের কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পোরশার পুনর্ভবা নদীর জিও ব্যাগ তীর সংরক্ষণ এলাকা এখন দর্শনার্থীদের বিনোদন কেন্দ্র

আপডেট সময় : ০৮:১৩:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬