মশালের আয়োজনে পাবনায় মাদক বিরোধী সাইকেল র্যালি
- আপডেট সময় : ০৮:৫৪:০২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ৬০ বার পড়া হয়েছে
১১জুলাই শনিবার মশাল ফাউন্ডেশন কতৃক আয়োজিত এক মাদক বিরোধী প্রচারণা ও সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয় চত্তরে এই মাদক বিরোধী সচেতনতা মূলক বক্তব্য প্রদান মশাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডাঃ আহমেদ মোস্তফা নোমান, জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মোঃ রেজিনুর রহমান, প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আক্তার, জেলা যুবদলের যুগ্ন আহবায়ক শরিফুল ইসলাম জনি,ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা নাদিম মোস্তফা , বক্তারা মাদকের কুফল সম্পর্কে বিভিন্ন ধরনের আলোচনা করেন, সমাজের রন্ধে রন্ধে ছড়িয়ে পড়া মাদকের আগ্রাসন রোখার প্রত্যয় জানান, এ সময় মাদককে রুখতে সমাজিক আন্দোলন গড়ে তোলার বিকল্প নেই বলে বক্তারা জানান।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ডাক্তার আহমেদ মোস্তফা নোমান জানান মাদককে পতিহত করতে মশাল ফাউন্ডেশন ১০০ দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বর থেকে সাইকেল র্যালিটি শুরু হয় এবং শহরের প্রধান প্রধান সরক প্রদক্ষিণ করে।















