পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে নারী গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড
- আপডেট সময় : ০৯:০৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে
নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে অবৈধ মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধে মোছাঃ সুফিয়া (৪০) নামে এক নারীকে গ্রেফতার করেছে পত্নীতলা থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হলে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে উপজেলার পাইকড় গ্রামের বাসিন্দা মোছাঃ সুফিয়াকে আটক করা হয়। পরবর্তীতে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত অভিযোগের প্রেক্ষিতে কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন। আদালতের নির্দেশনা অনুযায়ী তাকে নওগাঁ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত মোছাঃ সুফিয়ার বিরুদ্ধে পূর্ব থেকে দুটি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়।
পত্নীতলা থানা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে। মাদক ব্যবসা ও মাদক-সংশ্লিষ্ট যেকোনো অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।















