ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

কুরিয়ারে নকল সিগারেটের চালান, গোপালগঞ্জে ৭১ হাজার পিস জব্দ

মো. শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৫১:৪৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে

কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গোপালগঞ্জে পৌঁছেছিল বিপুল পরিমাণ নকল সিগারেটের চালান। তবে সরবরাহের আগেই পুলিশের অভিযানে তা জব্দ করা হয়েছে। এ সময় প্রায় ৭১ হাজার পিস নকল সিগারেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ লাখ টাকা।

শনিবার (১১ জুলাই) দুপুরে গোপালগঞ্জ শহরের বিসিক শিল্পনগরীর ব্রিজ এলাকায় অবস্থিত এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের একটি শাখা কার্যালয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ।
গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ছয়টি কার্টনে রাখা দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেট জব্দ করা হয়।

পুলিশ জানায়, সাতক্ষীরা ও খুলনা থেকে গোপালগঞ্জের পাঁচ ব্যবসায়ীর নামে এসব সিগারেট বুকিং করা হয়েছিল। চালানের মূল্য ঢাকার উত্তরা কার্যালয়ে পরিশোধের নির্দেশনা ছিল। কিন্তু সিগারেট নিতে এসে পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রতিনিধিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এসআই আলমগীর হোসেন বলেন, “এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ চলছে। নকল সিগারেট সরবরাহকারী সিন্ডিকেটের সদস্যদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।”

পুলিশ জানিয়েছে, জব্দ করা সিগারেটের প্রকৃত উৎস, সরবরাহ নেটওয়ার্ক এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুরিয়ারে নকল সিগারেটের চালান, গোপালগঞ্জে ৭১ হাজার পিস জব্দ

আপডেট সময় : ১০:৫১:৪৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬