ঢাকা ১০:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ* হুমকির মুখে ভুক্তভোগী, চন্দ্রিমা থানায় লিখিত অভিযোগ

মোঃ সোহেল রানা, রাজশাহী প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:১০:৩৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ৬৯ বার পড়া হয়েছে

রাজশাহী নগরীর চন্দ্রিমা থানা এলাকায় পারিবারিক সম্পত্তি দখল ও অংশ না বুঝিয়ে দেওয়ার অভিযোগে হুমকির শিকার হয়েছেন এক ব্যক্তি। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ বাবলু গত ০৬ জুলাই ২০২৬ তারিখে চন্দ্রিমা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বাবলুর পিতা মৃত মোঃ কাওসার আলীর নামে রাজশাহীর বোয়ালিয়া থানাধীন শিরোইল মৌজায় আর এস ৪০২ ও ৪০৩ দাগে সম্পত্তি রেকর্ডভুক্ত রয়েছে। ওয়ারিশ সূত্রে ওই সম্পত্তিতে বাবলুর অংশ রয়েছে। কিন্তু তার বড় ভাই মোঃ মুন্না, চাচা মোঃ মোহাম্মদ আলী, ছোট ভাই সরফরাজ ও ছোট বোন রাশেদা জোরপূর্বক সেই সম্পত্তি দখল করে বসবাস করছে।

বাবলু আরও অভিযোগ করেন, আমিনের মাধ্যমে জমি মাপজোক করে মৌখিক বন্টন করা হলেও বিবাদীগণ তাকে এবং তার দুই বোন ও মৃত ভাইয়ের অংশ বুঝিয়ে দেয়নি। অংশ চাইতে গেলে বিবাদীগণ তাকে ও তার পরিবারের সদস্যদের রাস্তাঘাটে মারধর এবং অন্য লোক দিয়ে গুম করার হুমকি দিচ্ছে।

ভুক্তভোগী পেশায় একজন বেসরকারি চাকরিজীবী। হুমকির কারণে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করেন।

এ বিষয়ে সুষ্ঠু তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি থানা পুলিশের সহযোগিতা কামনা করেছেন।

অভিযোগের বিষয়ে বিবাদীদের বক্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাজশাহীতে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ* হুমকির মুখে ভুক্তভোগী, চন্দ্রিমা থানায় লিখিত অভিযোগ

আপডেট সময় : ১১:১০:৩৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬