ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

কাশিয়ানীতে অবৈধ ড্রেজার ধ্বংস, তহশিলদারের নেতৃত্বে অভিযান

মো. শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৫৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ৬০ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া ইউনিয়নের পাথর গ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একটি ড্রেজার মেশিনের বিরুদ্ধে অভিযান চালিয়ে সেটি ধ্বংস করেছে প্রশাসন।
রবিবার ১২ জুলাই, দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটে হাতিয়াড়া ইউনিয়নের তহশিলদার অধির মণ্ডলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পাথর গ্রামে অবৈধভাবে ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করা হচ্ছিল। এতে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছিল বলে স্থানীয়দের অভিযোগ ছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ড্রেজার মেশিনটি ধ্বংস করা হয়।

স্থানীয়দের দাবি, ধ্বংস করা ড্রেজার মেশিনটির মালিক পংকজ। তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মালিকের পরিচয় নিশ্চিত করা হয়নি।

অভিযান শেষে তহশিলদার অধির মণ্ডল বলেন, অবৈধভাবে ড্রেজার ব্যবহার করে বালু উত্তোলনের বিরুদ্ধে সরকারের নির্দেশনা অনুযায়ী নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা অবৈধ ড্রেজারের বিরুদ্ধে প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কাশিয়ানীতে অবৈধ ড্রেজার ধ্বংস, তহশিলদারের নেতৃত্বে অভিযান

আপডেট সময় : ০৫:৫৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬