ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ৪২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

মোঃ রাহিজুল ইসলাম, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:২৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৬২ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় পুলিশের অভিযানে বিপুল পরিমাণ সরকার কর্তৃক নিষিদ্ধ চায়না দুয়ারি (ম্যাজিক) জাল জব্দ করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই ২০২৬) দুপুর ২টার দিকে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে উপজেলার আন্ধারিঝাড় ইউনিয়নের বামনের কুঠি গ্রামের নুর নবী (৩৫), পিতা- সাইফুর রহমানের বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখানে মজুদ করে রাখা ৪২টি নিষিদ্ধ চায়না দুয়ারি (ম্যাজিক) জাল জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় নুর নবী বাড়িতে উপস্থিত না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা জালগুলোর মোট দৈর্ঘ্য আনুমানিক ৩ হাজার মিটার (প্রায় ৩ কিলোমিটার)। আইন অনুযায়ী জব্দকৃত জালগুলো পরবর্তীতে ধ্বংস করা হবে।

এ বিষয়ে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “চায়না দুয়ারি বা ম্যাজিক জাল অত্যন্ত ক্ষতিকর মাছ ধরার ফাঁদ। এতে ছোট-বড় যেকোনো জলজ প্রাণী একবার প্রবেশ করলে আর বের হতে পারে না। ফলে দেশীয় প্রজাতির মাছসহ জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী এ ধরনের জালের উৎপাদন, আমদানি, বিক্রয়, সংরক্ষণ ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। দেশীয় জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের নিষিদ্ধ জালের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

পুলিশ জানিয়েছে, পরিবেশ ও জলজ সম্পদ রক্ষায় এ ধরনের অবৈধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ৪২টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ

আপডেট সময় : ০৩:২৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬