ঢাকা ০৯:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

পোরশা থানা পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:০৯:২৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম রাতে পোরশা থানা পরিদর্শন করেন। এ সময় তিনি থানার সার্বিক কার্যক্রম, বিভিন্ন মামলার তদন্তের অগ্রগতি, ওয়ারেন্ট তামিলের অবস্থা এবং প্রশাসনিক কার্যক্রম পর্যালোচনা করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার থানায় কর্মরত অফিসার ও পুলিশ সদস্যদের রোল কল গ্রহণ করেন এবং তাদের উদ্দেশ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি জনগণের দোরগোড়ায় দ্রুত ও মানসম্মত পুলিশি সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক, চুরি, ডাকাতিসহ সব ধরনের অপরাধ দমনে আরও আন্তরিকতা, সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

পুলিশ সুপার বলেন, জনগণের আস্থা অর্জনে প্রতিটি পুলিশ সদস্যকে সততা, শৃঙ্খলা, নিষ্ঠা ও জনবান্ধব আচরণ বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। তিনি সেবাপ্রত্যাশীদের সঙ্গে মানবিক আচরণ নিশ্চিত করার পাশাপাশি অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত টহল জোরদারেরও নির্দেশনা প্রদান করেন।

এ সময় পোরশা থানার কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পোরশা থানা পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা

আপডেট সময় : ০৯:০৯:২৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬