সংবাদ শিরোনাম ::
রাসিক প্রশাসকের সাথে রুয়েট উপাচার্যের সাক্ষাৎ
রায়হান ইসলাম রনি রাজশাহী প্রতিনিধি :
- আপডেট সময় : ০১:৪১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মাননীয় প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুর রাজ্জাক।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে নগর ভবনে রাসিক প্রশাসক মহোদয়ের দপ্তরে এ সাক্ষাতে মিলিত হন তারা।
সাক্ষাৎকালে রাজশাহী নগরীর উন্নয়ন, শিক্ষা-গবেষণা, পরিবেশ সংরক্ষণ, স্মার্ট সিটি গড়ে তোলা এবং রাসিক ও রুয়েটের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষ ভবিষ্যতে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।















