ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

কাপাসিয়ায় ভেজাল পণ্য ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে ৫ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: এস এম মাসুদ
  • আপডেট সময় : ১০:৫৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে

গাজীপুরের কাপাসিয়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে ভেজাল পণ্য ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার (১৪/০৭/২০২৬খ্রি.) দুপুরে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক। অভিযান সূত্রে জানা যায়, কাপাসিয়া বাজারে দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী মেয়াদোত্তীর্ণ ঔষধ এবং নিম্নমানের ও ভেজাল কসমেটিকস বিক্রি করে আসছিলেন, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এমন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব হাফিজুল হকের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন সময়, ৫টি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ ঔষধ এবং ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ এর ধারা ৪০ এর (খ)/(গ) এবং ১২ এর ৩৬ (২) অনুযায়ী অবৈধ ও ভেজাল কসমেটিকস পাওয়া যায়। অপরাধ প্রমাণিত হওয়ায় ৫ জন আসামিকে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। তবে কাউকে কারাদণ্ড প্রদান করা হয়নি।

ঔষধ প্রশাসন অধিদপ্তর, গাজীপুরের ঔষধ তত্ত্বাবধায়য়াক তানজিনা আফরিন প্রসিকিউটর হিসেবে মোবাইল কোর্টে সহায়তা করেন। বেঞ্চ সহকারী হিসেবে উপস্থিত ছিলেন মাসুদুল হাসান সৌরভ। অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক বলেন, “জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো কিছু আমরা বরদাস্ত করব না। মেয়াদোত্তীর্ণ ঔষধ এবং ভেজাল কসমেটিকস বিক্রি করা আইনের চোখে অপরাধ। এই ধরনের অসাধু কর্মকাণ্ড বন্ধ করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে যেন তারা কোনোভাবেই আইন অমান্য না করেন। সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা আমাদের অগ্রাধিকার।”

কাপাসিয়া বাজার এলাকার স্থানীয় বাসিন্দারা এই অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং এই ধরনের অভিযান আরও নিয়মিত করার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কাপাসিয়ায় ভেজাল পণ্য ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির অপরাধে ৫ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ১০:৫৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬