শিমুল বিশ্বাসকে নিয়ে কটূক্তির প্রতিবাদে পাবনা নাগরিক কমিট নিন্দা
- আপডেট সময় : ০৭:১৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ৭০ বার পড়া হয়েছে
পাবনা ০৫ এর গণ মানুষের নেতা এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের বিরুদ্ধে এনসিপির কেন্দ্রীয় নেতা সারোয়ার তুষারের সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে পাবনা নাগরিক কমিটির সাংগঠনিক সম্পাদক মো. রাশেদুল ইসলাম। সংগঠনটি , জননেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে বিভ্রান্তিকর, অসত্য ও রাজনৈতিক শালীনতাবিবর্জিত মন্তব্য করা হয়েছে, যা পাবনার মানুষের মূল্যবোধ ও রাজনৈতিক সংস্কৃতির প্রতি অসম্মান।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে পাবনা নাগরিক কমিটি জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই তারা শিমুল বিশ্বাসকে শান্তিবাদী, উন্নয়নমুখী, গণতন্ত্রমনস্ক ও উদার রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে মূল্যায়ন করে আসছে। সেই আস্থার ভিত্তিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁকে সমর্থন দিয়েছিল বলে উল্লেখ করা হয়।
মো. রাশেদুল ইসলাম বলেন যুক্তি ও তথ্যের পরিবর্তে ব্যক্তিগত আক্রমণ, কুৎসা ও অপপ্রচার রাজনৈতিক সংস্কৃতির জন্য ক্ষতিকর। এ ধরনের বক্তব্য শুধু একজন নেতার বিরুদ্ধেই নয়, বরং পাবনার জনগণের মতামত ও মর্যাদার প্রতিও অবমাননাক।
বিবৃতিতে বলা হয়, পাবনার সম্মান, মানুষের প্রিয় নেতৃত্ব ও জেলার মর্যাদার বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার কিংবা বিদ্বেষমূলক রাজনীতির কোনো স্থান নেই। সারোয়ার তুষারের সাম্প্রতিক বক্তব্যের তীব্র নিন্দা, ঘৃণা ও ধিক্কার জানিয়ে ভবিষ্যতে সংযত ও শালীন রাজনৈতিক আচরণ প্রত্যাশা করেছে সংগঠনটি।















