ঢাকা ০৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খালেদা জিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত

কাঁঠালিয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের উদ্দেশ্যে হালচাষ

মো. আমিনুল ইসলাম ঝালকাঠি প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৪০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় আদালতের জারিকৃত নিষেধাজ্ঞা অমান্য করে বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক হালচাষ ও জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার মহিষকান্দ গ্রামে।

​স্থানীয় সূত্রে জানা যায়, মো. মাছুম হাওলাদারের সাথে একই এলাকার মো. সুলতান মুন্সি গং দের সাথে দীর্ঘদিন ধরে মহিষকান্দি মৌজার এসএ-৩৪২/৩৪১/৩৯১/৩৯২/৬০৩/৭৮৩ নং খতিয়ানের ১৭৮/১৭৯/৫৭৭/১৭৮/১৭৭/৫৭২/৫৭৬/১৭১/১৭৪/১৭৫/১৭৭/১৭৮ নং দাগের মোট ৪২৮ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বিজ্ঞ যুগ্ম জেলা জজ ১ম আদালত ঝালকাঠিতে মো. রাশেদ হাওলাদার বাদি হয়ে দেওয়ানী মোকদ্দমা নং- ২৭৮/২০২৬ একটি মামলা দায়ের করা হলে আদালত ওই জমির ওপর স্থিতাবস্থা (নিষেধাজ্ঞা) জারি করেন।

​ভুক্তভোগী মো. মাছুম হাওলাদার অভিযোগ করে বলেন, “আদালতের স্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আইনকে তোয়াক্কা না করে মো. সুলতান মুন্সি গংরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আকস্মিক আমাদের জমিতে প্রবেশ করে। তারা জোরপূর্বক ট্রাক্টর দিয়ে হালচাষ শুরু করে এবং জমি দখলের চেষ্টা চালায়। আমরা বাধা দিতে গেলে তারা আমাদের প্রাণনাশের হুমকি দেয়।”

​খবর পেয়ে স্থানীয় কাঁঠালিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে থানার এসআই জসিম উদ্দিন জানান, “আদালতের নিষেধাজ্ঞা অমান্য করার কোনো সুযোগ নেই। লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

​বর্তমানে ওই এলাকায় এ ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারটি প্রশাসনের কাছে তাদের জীবনের নিরাপত্তা এবং আদালতের আদেশ বাস্তবায়নের জোর দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কাঁঠালিয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের উদ্দেশ্যে হালচাষ

আপডেট সময় : ১১:৪০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬