ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে প্রাণ হারালেন যুবক সুমন!
- আপডেট সময় : ০৬:১৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার দৌলতপুর গ্রামে বজ্রপাতে সুমন (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (১৭ জুলাই) দুপুর আনুমানিক ৩টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সুমন স্থানীয় হাসান মোল্লা বাড়ির মরহুম হাজী নুর ইসলাম সাহেবের ছোট ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে আকাশ মেঘাচ্ছন্ন থাকাবস্থায় বজ্রপাতের ঘটনা ঘটে। এ সময় সুমন ঘটনাস্থলেই গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করা হলেও শেষ রক্ষা হয়নি। তার অকাল প্রয়াণে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বিকেলের দিকেই তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সুমনের মৃত্যুতে তার পরিবার ও স্বজনদের আহাজারিতে এলাকায় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী ও শুভানুধ্যায়ীরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
অকস্মাৎ বজ্রপাতে এমন প্রাণহানির ঘটনায় এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।















