ঢাকা ১২:১৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরদীর পদ্মাপাড়ে সন্ত্রাসের আতঙ্ক, নিরাপত্তার দাবিতে মানববন্ধন বিএনপিকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রকারীদের রাজনীতি চিরতরে কবর দেওয়া হবে: হাবিবুর রহমান ঈশ্বরদীতে বসতবাড়ি দখল করে সীমানা প্রাচীর ও গেট নির্মাণ: হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ঈশ্বরদীতে পোল্ট্রি খামারে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু ঈশ্বরদীতে সড়কের কাজের মান যাচাইয়ে মাঠে এলজিইডির নির্বাহী প্রকৌশলী সরকারি সফরের নামে স্ত্রী নিয়ে সচিবের ভ্রমণ কুমিল্লায় ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২  ঠাকুরগাঁওয়ে হিফজুল কুরআন ও হুসনে সওত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা: সপ্তাহ পেরোলেও ধরাছোঁয়ার বাহিরে আসামি রুবেল

পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার,০১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসহ আরও ০৩ (তিন) মাদকসেবীর কারাদন্ড

নিউজ ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৪৭:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৮৮ বার পড়া হয়েছে

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের চলমান মাদকবিরোধী নিয়মিত অভিযানে, ১৮ই জুলাই ২০২৬ খ্রি. শনিবার সকালে ডিএনসির উপ-পরিদর্শক মো: জামালুর রহমান এর নেতৃত্বে একটি অভিযানিক দল, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর থানাধীন দোগাছী ইউনিয়নের খয়েরসুতি গ্রামে অভিযান পরিচালনা করে মো: কবির হোসেন (৩০) এর নিজ দখলীয় বসতবাড়ি হতে ২০০ গ্রাম গাঁজা সহ আটক করেছে ডিএনসি পাবনার সদর সার্কেল টিম।

তথ্যসূত্রে জানা যায়, অভিযুক্ত মো: কবির হোসেন (৩০) দোগাছী ইউনিয়নের খয়েরসুতি দক্ষিণ পাড়া গ্রামের মোঃ আলাউদ্দিন এর পূত্র। অভিযুক্তের বিরুদ্ধে ডিএনসি পাবনার উপ-পরিদর্শক মো: জামালুর রহমান বাদী হয়ে পাবনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।

এছাড়াও, পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত তাসনিম বর্ষা এর নেতৃত্বে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে পাবনা সদর উপজেলার খয়ের সুতি ও বলরামপুর এলাকার বিভিন্ন মাদক স্পট থেকে মোট ০৩ (তিন) জন মাদকসেবী কে আটক করেছে ডিএনসি পাবনা।

আটককৃত ব্যক্তিরা হলো: ১) মো: আলাউদ্দিন (৫৮), পিতা- মৃত. আকবর প্রাং, সাং- খয়েরসুতি, থানা ও জেলা- পাবনা, ২) মো: রমজান শেখ (২৮), পিতা- মো: ইবাদত শেখ, সাং- আরিফপুর, থানা ও জেলা- পাবনা ৩) মো: নয়ন (৩০), পিতা- মৃত. আ: রশিদ, সাং- বলরামপুর, থানা ও জেলা- পাবনা।

আসামীদের বিরুদ্ধে ডিএনসি পাবনার উপ-পরিদর্শক মো: জামালুর রহমান ও উপ-পরিদর্শক সোহান ভ্রাম্যমান আদালতে প্রসিকিউশন প্রদান করেন। গ্রেফতারকৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করে পাবনা জেলা কারাগারে প্রেরণ করা হয়।

এই অভিযানের বিষয় সম্পর্কে নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর। তিনি আরও জানান, জুলাই ২০২৬ মাসে অদ্যবধি মোট ৬০ জনকে মাদক অপরাধের কারণে আইনের আওতায় আনা হয়েছে এবং ভবিষ্যতেও এসকল অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার,০১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তারসহ আরও ০৩ (তিন) মাদকসেবীর কারাদন্ড

আপডেট সময় : ০৯:৪৭:০৭ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬