ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা কাহারোলে তথ্য চাওয়ায় দুই সাংবাদিককে অবরুদ্ধ, ইউএনও’র হস্তক্ষেপে উদ্ধার লালপুরে পুলিশ সদস্যসহ ইয়াবা নিয়ে গ্রেপ্তার ৩ ঈশ্বরদীতে আওয়ামী লীগের ‘গুপ্ত মিছিলের’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল জাকারিয়া পিন্টু ও সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে পাবনায় মানববন্ধন রাষ্ট্রপতির সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, ষষ্ঠ সমাবর্তন জানুয়ারির শেষ সপ্তাহে পাবনায় ইয়াবাসহ দুই কারবারি আটক, কারাদণ্ড ৩ মাদকসেবীর সত্যের পক্ষে এক সাহসিক কলম যোদ্ধা : সায়েক এম রহমান  বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার মিলন মেলা ও পরিচিতি সভা অনুষ্ঠিত ফরিদপুরে কৃষকদের আস্থার প্রতিক উপজেলা কৃষি কর্মকর্তা আল ইমরান

মান্দা উপজেলা বেসরকারি শিশু সদন অ্যাসোসিয়েশনের উদ্যোগে এতিমখানার উন্নয়নকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৫৯:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬ ৬১ বার পড়া হয়েছে

নওগাঁর মান্দা উপজেলায় বেসরকারি শিশু সদন অ্যাসোসিয়েশনের উদ্যোগে এতিমখানার সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং এতিম শিশুদের কল্যাণে বিভিন্ন কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডাঃ ইকরামুল বারী টিপু, মাননীয় সংসদ সদস্য, নওগাঁ-৪ (মান্দা)।

প্রধান অতিথির বক্তব্যে ডাঃ ইকরামুল বারী টিপু বলেন, এতিম শিশুদের সুশিক্ষা, নিরাপদ আবাসন ও মানবিক পরিবেশ নিশ্চিত করা সমাজের সকলের নৈতিক দায়িত্ব। সরকার এতিম ও অসহায় শিশুদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে এবং এসব প্রতিষ্ঠানের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও সচেতন ব্যক্তিদের এতিমখানাগুলোর পাশে দাঁড়িয়ে মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানান। এতিম শিশুদের দক্ষ, শিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় মান্দা উপজেলার বিভিন্ন বেসরকারি শিশু সদনের পরিচালক, শিক্ষক, সমাজসেবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় এতিমখানাগুলোর বর্তমান সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং বাস্তবসম্মত বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মান্দা উপজেলা বেসরকারি শিশু সদন অ্যাসোসিয়েশনের উদ্যোগে এতিমখানার উন্নয়নকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:৫৯:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬